ভোটের ফল ঘোষণায় ‘অনিয়মের’ তদন্ত দাবি খেলাফত মজলিসের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় ফলাফল ঘোষণায় অনিয়মের অভিযোগ তুলে তদন্ত ও সমাধানের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক আব্দুল্লাহ ফরিদ ও সদস্য সচিব অধ্যাপক আব্দুল জলিল এক যৌথ বিবৃতিতে বলেন, দীর্ঘ আওয়ামী ফ্যাসিবাদী যুগের অবসান ঘটিয়ে ‘২৪-এর গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে’ কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তারা গণ-অভ্যুত্থানে শহীদ ও অংশগ্রহণকারী যোদ্ধাদের স্মরণ করেন। বিবৃতিতে বলা হয়, বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ছাড়া সারাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষণায় বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়েছে। এসব অনিয়ম একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে সংশয় সৃষ্টি করেছে, যা গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে কাম্য ছিল না। এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন-কে সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। দেশবিরোধী অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলা করে জাতীয় নির্বাচনের সামগ্রিক আয়োজন সম্পন্ন করায় অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলায় নিয়োজিত সামরিক-বেসামরিক বাহিনী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় ফলাফল ঘোষণায় অনিয়মের অভিযোগ তুলে তদন্ত ও সমাধানের দাবি জানিয়েছে খেলাফত মজলিস।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক আব্দুল্লাহ ফরিদ ও সদস্য সচিব অধ্যাপক আব্দুল জলিল এক যৌথ বিবৃতিতে বলেন, দীর্ঘ আওয়ামী ফ্যাসিবাদী যুগের অবসান ঘটিয়ে ‘২৪-এর গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে’ কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তারা গণ-অভ্যুত্থানে শহীদ ও অংশগ্রহণকারী যোদ্ধাদের স্মরণ করেন।
বিবৃতিতে বলা হয়, বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ছাড়া সারাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষণায় বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়েছে। এসব অনিয়ম একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে সংশয় সৃষ্টি করেছে, যা গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে কাম্য ছিল না। এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন-কে সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
দেশবিরোধী অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলা করে জাতীয় নির্বাচনের সামগ্রিক আয়োজন সম্পন্ন করায় অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলায় নিয়োজিত সামরিক-বেসামরিক বাহিনী ও দেশবাসীকে অভিনন্দন ও মোবারকবাদ জানানো হয় বিবৃতিতে। পাশাপাশি এ নির্বাচনে খেলাফত মজলিসসহ ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী, কর্মী ও ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
নির্বাচিত হয়ে যারা সরকার গঠন করতে যাচ্ছে, তাদের প্রতি জাতির বড় দায়িত্ব ও আমানত রয়েছে উল্লেখ করে নেতারা বলেন, বিশেষ করে ‘হ্যাঁ ভোট’ জয়যুক্ত হওয়ায় সংস্কার কার্যক্রম সফলভাবে এগিয়ে নেওয়া সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এ ক্ষেত্রে সরকারি দল ও বিরোধী দলকে পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তারা।
What's Your Reaction?