ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আবারও শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে স্থলবন্দরে আবারও শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও ভারতের সিঅ্যান্ডএফ এজেন্টদের যৌথ সিদ্ধান্তে গত ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ভোমরা কাস্টমস হাউসে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। শনিবার সকাল থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে পুনরায় পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়। এতে করে বন্দরের কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, ঈদের ছুটির কারণে টানা ১০ দিন কার্যক্রম বন্ধ ছিল। শনিবার সকাল থেকে আবারও উভয় দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে। ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, ঈদের ছুটির মধ্যেও পাসপোর্টধারী যাত্রীদের যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। তবে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আবারও শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকে স্থলবন্দরে আবারও শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও ভারতের সিঅ্যান্ডএফ এজেন্টদের যৌথ সিদ্ধান্তে গত ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ভোমরা কাস্টমস হাউসে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। শনিবার সকাল থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে পুনরায় পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়। এতে করে বন্দরের কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, ঈদের ছুটির কারণে টানা ১০ দিন কার্যক্রম বন্ধ ছিল। শনিবার সকাল থেকে আবারও উভয় দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, ঈদের ছুটির মধ্যেও পাসপোর্টধারী যাত্রীদের যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। তবে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow