ভোরে ঝরল ৪ প্রাণ

টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে পিকআপভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া নিশ্চিত হওয়া যায়নি। সখীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আল মামুন বলেন, ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবোঝাই পিকআপভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপে থাকা চারজন মারা যান। তিনি আরও বলেন, মরদেহ সখীপুর থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। পরিবারের সদস্যরা আসলে আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

ভোরে ঝরল ৪ প্রাণ

টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে পিকআপভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া নিশ্চিত হওয়া যায়নি।

সখীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আল মামুন বলেন, ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবোঝাই পিকআপভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপে থাকা চারজন মারা যান।

তিনি আরও বলেন, মরদেহ সখীপুর থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। পরিবারের সদস্যরা আসলে আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow