ভোরে সশস্ত্র মুখোশধারীরা ঢুকে পড়ে অফিসে, চালায় ‘তাণ্ডব’
চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন চন্দনপুরা এক্সেস রোড এলাকার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডটনেটের কার্যালয়ে সশস্ত্র হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) ভোরে এ হামলার ঘটনায় অফিসের বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোরে প্রায় ৪০ জন মুখোশধারী ব্যক্তি প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢুকে হামলা চালায়। এসময় তারা অফিসের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র ভাঙচুর করে এবং কর্মীদের ভয়ভীতি দেখিয়ে চলে যায়। হামলায় প্রতিষ্ঠানের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাবিবুর রহমান এবং চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। আরও পড়ুন ‘বাপে ফোন দেয়, ধরিস না ক্যান’—বলেই মোহাম্মদপুরে ইন্টারনেট অফিসে হামলা সূত্রের দাবি, ঘটনার পেছনে প্রায় দুই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ থাকতে পারে। তবে পুলিশ বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। ভুক্তভোগী প্রতিষ্ঠান ডিজ
চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন চন্দনপুরা এক্সেস রোড এলাকার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডটনেটের কার্যালয়ে সশস্ত্র হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ জুলাই) ভোরে এ হামলার ঘটনায় অফিসের বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাবপত্র ভাঙচুর করা হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোরে প্রায় ৪০ জন মুখোশধারী ব্যক্তি প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢুকে হামলা চালায়। এসময় তারা অফিসের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র ভাঙচুর করে এবং কর্মীদের ভয়ভীতি দেখিয়ে চলে যায়। হামলায় প্রতিষ্ঠানের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাবিবুর রহমান এবং চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।
সূত্রের দাবি, ঘটনার পেছনে প্রায় দুই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ থাকতে পারে। তবে পুলিশ বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।
ভুক্তভোগী প্রতিষ্ঠান ডিজিটাল ডটনেট কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
চকবাজার থানার ওসি নুর হোসেন মামুন বলেন, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দোষীদের গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।
এমআরএএইচ/এমকেআর
What's Your Reaction?
