ভোলায় এক ট্রলারেই মিললো ২০ ব্যারেল ডিজেল, আটক ১
ভোলার তেঁতুলিয়া নদীতে একটি ট্রলারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত ২০ ব্যারেল ভর্তি প্রায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় মো. মামুন মিয়াজী (২৮) নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকেলে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর চটকিমারা সংলগ্ন নদী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক মামুন মিয়াজী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাহের চর গ্রামের আব্দুর জব্বার মিয়াজীর ছেলে। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. আবুল কাশেম তথ্য নিশ্চিত করে জানান, ভোলার চটকিমারা এলাকার তেঁতুলিয়া নদী থেকে একটি ট্রলারে তল্লাশি করা হয়। পরে ওই ট্রলার থেকে ২০ ব্যারেল ভর্তি প্রায় ৪ হাজার জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল ও আটক ব্যক্তির বিরুদ্ধ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হবে। জুয়েল সাহা বিকাশ/কেএইচকে/এমএস
ভোলার তেঁতুলিয়া নদীতে একটি ট্রলারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত ২০ ব্যারেল ভর্তি প্রায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় মো. মামুন মিয়াজী (২৮) নামে একজনকে আটক করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর চটকিমারা সংলগ্ন নদী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটক মামুন মিয়াজী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাহের চর গ্রামের আব্দুর জব্বার মিয়াজীর ছেলে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. আবুল কাশেম তথ্য নিশ্চিত করে জানান, ভোলার চটকিমারা এলাকার তেঁতুলিয়া নদী থেকে একটি ট্রলারে তল্লাশি করা হয়। পরে ওই ট্রলার থেকে ২০ ব্যারেল ভর্তি প্রায় ৪ হাজার জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল ও আটক ব্যক্তির বিরুদ্ধ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হবে।
জুয়েল সাহা বিকাশ/কেএইচকে/এমএস
What's Your Reaction?