ভোলায় জেলের জালে রাজা ইলিশ, সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি

ভোলার মনপুরার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির রাজা ইলিশ। ২ কেজি ৪০০ গ্রাম ওজনের ইলিশটি বিক্রি হয়েছে সাড়ে ৮ হাজার টাকায়। শনিবার (২০ জুন) সকালের দিকে ভোলার মনপুরা উপজেলার কলাতলি ইউনিয়নের ঢালচর সংলগ্ন মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়ে ওই রাজা ইলিশটি। মনপুরার রামনেওয়াজ ঘাটের জেলে ও ব্যবসায়ীরা জানান, শনিবার সকালের দিকে ঢালচর সংলগ্ন মেঘনা নদীতে ইলিশ শিকার করতে নামেন কামালসহ তার সঙ্গী জেলেরা। ওই সময় তার জালে বিভিন্ন সাইজের ইলিশের সঙ্গে উঠে আসে ওই রাজা ইলিশটি। পরে তিনি মাছটি রামনেওয়াজ ঘাটের আমানত উল্যাহ আলমগীরের আড়তে নিয়ে আসেন। এরপর রাজা ইলিশটি বেশ কয়েকজন আড়তদার ও ব্যবসায়ীর উপস্থিতিতে নিলামে ডাক তোলা হয়। পরে সর্বোচ্চ ৮ হাজার ৫ শত টাকা ডাক তুলে ইলিশটি ক্রয় করেন ব্যবসায়ী রাজীব চৌধুরী। রাজা ইলিশটি ক্রয় করা ব্যবসায়ী রাজীব চৌধুরী জানান, তার ক্রয় করা ইলিশটির ওজন ২ কেজি ৪০০ গ্রাম। বড় সাইজের ইলিশকে মূলত রাজা ইলিশ বলা হয়। বড় সাইজের ইলিশ ঢাকার কাওরান বাজারের পাইকারি আড়তে চাহিদা ও দাম বেশি। তাই তিনি এটি এত দাম দিয়ে ক্রয় করেন। তিনি আরও জানান, বিকেল ৩ টার দিকে ঢাকার লঞ্চে করে অন্যান্য সাই

ভোলায় জেলের জালে রাজা ইলিশ, সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি

ভোলার মনপুরার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির রাজা ইলিশ। ২ কেজি ৪০০ গ্রাম ওজনের ইলিশটি বিক্রি হয়েছে সাড়ে ৮ হাজার টাকায়।

শনিবার (২০ জুন) সকালের দিকে ভোলার মনপুরা উপজেলার কলাতলি ইউনিয়নের ঢালচর সংলগ্ন মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়ে ওই রাজা ইলিশটি।

মনপুরার রামনেওয়াজ ঘাটের জেলে ও ব্যবসায়ীরা জানান, শনিবার সকালের দিকে ঢালচর সংলগ্ন মেঘনা নদীতে ইলিশ শিকার করতে নামেন কামালসহ তার সঙ্গী জেলেরা। ওই সময় তার জালে বিভিন্ন সাইজের ইলিশের সঙ্গে উঠে আসে ওই রাজা ইলিশটি। পরে তিনি মাছটি রামনেওয়াজ ঘাটের আমানত উল্যাহ আলমগীরের আড়তে নিয়ে আসেন। এরপর রাজা ইলিশটি বেশ কয়েকজন আড়তদার ও ব্যবসায়ীর উপস্থিতিতে নিলামে ডাক তোলা হয়। পরে সর্বোচ্চ ৮ হাজার ৫ শত টাকা ডাক তুলে ইলিশটি ক্রয় করেন ব্যবসায়ী রাজীব চৌধুরী।

রাজা ইলিশটি ক্রয় করা ব্যবসায়ী রাজীব চৌধুরী জানান, তার ক্রয় করা ইলিশটির ওজন ২ কেজি ৪০০ গ্রাম। বড় সাইজের ইলিশকে মূলত রাজা ইলিশ বলা হয়। বড় সাইজের ইলিশ ঢাকার কাওরান বাজারের পাইকারি আড়তে চাহিদা ও দাম বেশি। তাই তিনি এটি এত দাম দিয়ে ক্রয় করেন।

তিনি আরও জানান, বিকেল ৩ টার দিকে ঢাকার লঞ্চে করে অন্যান্য সাইজের ইলিশের সঙ্গে রাজা ইলিশটিও পাঠানো হয়েছে। আশা করি কাওরান বাজারে রাজা ইলিশটি সর্বোচ্চ ১০ হাজার টাকা বিক্রি করা যাবে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, ভোলার মেঘনা ও তেতুলিয়া নদী ও বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা সফলভাবে সম্পূর্ণ হয়েছে। যার কারণে জেলেরা নদীতে বর্তমানে বড় বড় সাইজের ইলিশ পাচ্ছেন।

জুয়েল সাহা বিকাশ/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow