ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা 

দেশের বাজারে সোনার দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে। এতদিন ভ্যাট বাদে সোনার দাম নির্ধারণ করা হলেও এবার ভ্যাটসহ দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এতে ভরিপ্রতি দাম কমেছে ৯ হাজার ১৩ টাকা।  বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১৫ জুন ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এর ওপর ৫ শতাংশ ভ্যাট নির্ধারিত ছিল। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারিত হয় ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা। এমএএস/এমকেআর

ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা 

দেশের বাজারে সোনার দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে। এতদিন ভ্যাট বাদে সোনার দাম নির্ধারণ করা হলেও এবার ভ্যাটসহ দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এতে ভরিপ্রতি দাম কমেছে ৯ হাজার ১৩ টাকা। 

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এদিন সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৫ জুন ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এর ওপর ৫ শতাংশ ভ্যাট নির্ধারিত ছিল। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারিত হয় ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা।

এমএএস/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow