ভ্রমণ পরিকল্পনাকে সহজ করছে বিডিটিকেটস

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী সাজিদ। মাগুরা থেকে ঢাকায় যাওয়ার জন্য সকাল সকাল বাসস্ট্যান্ডে এসেছিলেন তিনি। কিন্তু এক কাউন্টার থেকে আরেক কাউন্টার ঘুরেও মিলছিল না কাঙ্ক্ষিত টিকেট। দুপুর গড়িয়ে গেলেও অনিশ্চয়তা কাটছিল না। সময়মতো টিকেট পেলে হয়তো এতক্ষণে ঢাকায় পৌঁছে পরীক্ষার প্রস্তুতিতে মন দিতে পারতেন। কয়েক বছর আগেও এমন অভিজ্ঞতা ছিল দেশের অসংখ্য যাত্রীর নিত্যদিনের বাস্তবতা। ঈদ, পূজা বা ছুটি কিংবা ভর্তি পরীক্ষার মৌসুমে টিকেট সংগ্রহ করতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। অনেক সময় কাঙ্ক্ষিত বাসে আসন পাওয়া যেত না। দূরের কাউন্টারে গিয়ে খোঁজ নেওয়া, দালালের দ্বারস্থ হওয়া কিংবা শেষ মুহূর্তে টিকেট না পাওয়ার মতো সমস্যাও ছিল সাধারণ ঘটনা। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সেই চিত্র দ্রুত বদলাতে শুরু করেছে। এখন স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসেই বাসের টিকেট কেনা যাচ্ছে। বিভিন্ন অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম যাত্রীদের জন্য ভ্রমণ পরিকল্পনাকে সহজ ও সময়সাশ্রয়ী করে তুলেছে। এ পরিবর্তন শুধু টিকেট কেনার পদ্ধতিতেই সীমাবদ্ধ নয়; বদলে যাচ্ছে মানুষের ভ্রমণ-পরিকল্পনার ধরনও। এখন অনেকেই ভ্রমণের সিদ্ধান্ত

ভ্রমণ পরিকল্পনাকে সহজ করছে বিডিটিকেটস

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী সাজিদ। মাগুরা থেকে ঢাকায় যাওয়ার জন্য সকাল সকাল বাসস্ট্যান্ডে এসেছিলেন তিনি। কিন্তু এক কাউন্টার থেকে আরেক কাউন্টার ঘুরেও মিলছিল না কাঙ্ক্ষিত টিকেট। দুপুর গড়িয়ে গেলেও অনিশ্চয়তা কাটছিল না। সময়মতো টিকেট পেলে হয়তো এতক্ষণে ঢাকায় পৌঁছে পরীক্ষার প্রস্তুতিতে মন দিতে পারতেন।

কয়েক বছর আগেও এমন অভিজ্ঞতা ছিল দেশের অসংখ্য যাত্রীর নিত্যদিনের বাস্তবতা। ঈদ, পূজা বা ছুটি কিংবা ভর্তি পরীক্ষার মৌসুমে টিকেট সংগ্রহ করতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। অনেক সময় কাঙ্ক্ষিত বাসে আসন পাওয়া যেত না। দূরের কাউন্টারে গিয়ে খোঁজ নেওয়া, দালালের দ্বারস্থ হওয়া কিংবা শেষ মুহূর্তে টিকেট না পাওয়ার মতো সমস্যাও ছিল সাধারণ ঘটনা।

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সেই চিত্র দ্রুত বদলাতে শুরু করেছে। এখন স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসেই বাসের টিকেট কেনা যাচ্ছে। বিভিন্ন অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম যাত্রীদের জন্য ভ্রমণ পরিকল্পনাকে সহজ ও সময়সাশ্রয়ী করে তুলেছে।

এ পরিবর্তন শুধু টিকেট কেনার পদ্ধতিতেই সীমাবদ্ধ নয়; বদলে যাচ্ছে মানুষের ভ্রমণ-পরিকল্পনার ধরনও। এখন অনেকেই ভ্রমণের সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গেই অনলাইনে টিকেট কেটে রাখছেন। এতে শেষ মুহূর্তের অনিশ্চয়তা কমছে এবং ভ্রমণ আরও সুশৃঙ্খল হচ্ছে।

রিফান্ড ব্যবস্থাতেও এসেছে বড় পরিবর্তন। আগে অগ্রিম টিকেট কেটে কোনো কারণে ভ্রমণ বাতিল করতে হলে রিফান্ড পেতে নানা জটিলতার মুখোমুখি হতে হতো। কাউন্টারে বারবার যোগাযোগ করা, দীর্ঘ সময় অপেক্ষা করা কিংবা প্রক্রিয়া সম্পর্কে অনিশ্চয়তায় ভোগা ছিল সাধারণ বিষয়। বর্তমানে অনেক অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মে অনলাইন রিফান্ডের সুবিধা থাকায় যাত্রীরা নিজেই টিকেট বাতিল করে রিফান্ডের আবেদন করতে পারেন। এতে সময় ও ভোগান্তি দুটোই কমেছে।

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বেসরকারি অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে বিডিটিকেটস ডটকম, সহজ ডটকম ও যাত্রী সার্ভিস লিমিটেড। এগুলোর মধ্যে অন্যতম বাস টিকেটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস বিভিন্ন রুটের বাস টিকেট, লঞ্চ টিকেট এবং ভ্রমণসংশ্লিষ্ট সেবা প্রদান করে। এটি ব্যবহার করে বিভিন্ন রুটের বাস ও জলযানের সময়সূচী জানতে, আসন বেছে নিতে এবং অনলাইনে নিরাপদ পেমেন্ট করতে পারেন যাত্রীরা। এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের অনলাইন ট্রেন টিকেট বুকিং সিস্টেম ‘রেল সেবা’ ট্রেনের টিকেটের জন্য জনপ্রিয়। 

বাংলাদেশে ডিজিটাল সেবার বিস্তার, স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি এবং অনলাইন পেমেন্ট ব্যবস্থার সহজলভ্যতা এই পরিবর্তনকে আরও ত্বরান্বিত করছে। ফলে ভ্রমণ খাতেও তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা। যাত্রীদের সময় বাঁচানো থেকে শুরু করে সেবার স্বচ্ছতা নিশ্চিত করা—সব ক্ষেত্রেই অনলাইন টিকিটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রযুক্তিনির্ভর এই পরিবর্তনের ধারাবাহিকতায় ভবিষ্যতে দেশের ভ্রমণ খাত আরও আধুনিক, দক্ষ ও যাত্রীবান্ধব হয়ে উঠবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। আর সেই যাত্রায় অনলাইন প্ল্যাটফর্মগুলো হয়ে উঠছে ভ্রমণসেবার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow