ভয়াবহ দূষণ ও জলবায়ু ঝুঁকিতে ক্যানসার রোগী বাড়ছে
ইরাকে সাম্প্রতিক বছরগুলোতে ক্যানসার রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগ হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, নগরায়ণের চাপ ও সবুজ এলাকার ঘাটতি এ রোগ বৃদ্ধির প্রধান কারণ। ২০২৫ সালের তথ্য অনুযায়ী, কুর্দিস্তান অঞ্চলে ১০ হাজার ৫০০, ধি কার প্রদেশে ১০ হাজার এবং আনবারে প্রায় ৬ হাজার ক্যানসার রোগী শনাক্ত হয়েছে। ২০২৪ সালে দেশজুড়ে মোট ৪৬ হাজার ৩২০টি ক্যানসারের ঘটনা নথিভুক্ত হয়, যার মধ্যে নিনেভেহ প্রদেশে সবচেয়ে বেশি ৩ হাজার ২৩৪টি রোগী পাওয়া গেছে। ক্যানসারে মৃত্যুর দিক থেকে রাজধানী বাগদাদ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ২০২৪ সালে সেখানে ক্যানসারে মারা গেছেন ৩ হাজার ৭৬৩ জন। বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণ, যানজট ও সবুজ জায়গার অভাব এ পরিস্থিতি আরও খারাপ করছে। তথ্য অনুযায়ী, পুরুষদের মধ্যে শ্বাসতন্ত্র ও প্রোস্টেট ক্যানসার বেশি দেখা যাচ্ছে। নারীদের মধ্যে স্তন ও থাইরয়েড ক্যানসার সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দ্রুত পরিবেশ সংস্কার, সবুজ এলাকা বৃদ্ধি এবং ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসা জোরদার না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তথ্যসূত্র : ইরাকি নিউজ
ইরাকে সাম্প্রতিক বছরগুলোতে ক্যানসার রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগ হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, নগরায়ণের চাপ ও সবুজ এলাকার ঘাটতি এ রোগ বৃদ্ধির প্রধান কারণ।
২০২৫ সালের তথ্য অনুযায়ী, কুর্দিস্তান অঞ্চলে ১০ হাজার ৫০০, ধি কার প্রদেশে ১০ হাজার এবং আনবারে প্রায় ৬ হাজার ক্যানসার রোগী শনাক্ত হয়েছে।
২০২৪ সালে দেশজুড়ে মোট ৪৬ হাজার ৩২০টি ক্যানসারের ঘটনা নথিভুক্ত হয়, যার মধ্যে নিনেভেহ প্রদেশে সবচেয়ে বেশি ৩ হাজার ২৩৪টি রোগী পাওয়া গেছে।
ক্যানসারে মৃত্যুর দিক থেকে রাজধানী বাগদাদ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ২০২৪ সালে সেখানে ক্যানসারে মারা গেছেন ৩ হাজার ৭৬৩ জন। বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণ, যানজট ও সবুজ জায়গার অভাব এ পরিস্থিতি আরও খারাপ করছে।
তথ্য অনুযায়ী, পুরুষদের মধ্যে শ্বাসতন্ত্র ও প্রোস্টেট ক্যানসার বেশি দেখা যাচ্ছে। নারীদের মধ্যে স্তন ও থাইরয়েড ক্যানসার সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দ্রুত পরিবেশ সংস্কার, সবুজ এলাকা বৃদ্ধি এবং ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসা জোরদার না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তথ্যসূত্র : ইরাকি নিউজ
What's Your Reaction?