‘ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে আমেরিকা’, ট্রাম্পকে নিয়ে অভিনেতার ক্ষোভ

হলিউড অভিনেতা সেবাস্টিয়ান স্ট্যান আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কড়া মন্তব্য করে আলোচনায় এসেছেন। কান চলচ্চিত্র উৎসবে নিজের নতুন সিনেমা ‘ফিয়র্ড’-এর সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে আমেরিকার পরিস্থিতি ‘মোটেও হাসির বিষয় নয়’।‘ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে আমেরিকা’, ট্রাম্পকে নিয়ে অভিনেতার ক্ষোভ প্রকাশ হলো এভাবেই। দুই বছর আগে ট্রাম্পকে নিয়ে নির্মিত জীবনীভিত্তিক সিনেমা ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ অভিনয় করেছিলেন সেবাস্টিয়ান স্ট্যান। সেই সিনেমার প্রসঙ্গ উঠতেই সাংবাদিকদের একাংশ হেসে ফেললেও স্ট্যান গম্ভীর সুরে বলেন, ‘এটা হাসির কিছু না। সত্যি বলতে, আমরা খুবই খারাপ একটা অবস্থার মধ্যে আছি।’ তিনি আরও বলেন, ‘গণমাধ্যমের নিয়ন্ত্রণ, মতপ্রকাশে বাধা, হুমকি আর একের পর এক মামলার ঘটনা দেখে মনে হচ্ছে পরিস্থিতি ভয়াবহ দিকে যাচ্ছে। ‘দ্য অ্যাপ্রেন্টিস’ সিনেমা মুক্তির সময়ও আমরা এসবের মুখোমুখি হয়েছিলাম।’ জানা যায়, ২০২৪ সালে কান উৎসবে সিনেমাটির প্রদর্শনীর আগে ট্রাম্পপক্ষ থেকে আইনি পদক্ষেপের হুমকি দেওয়া হয়েছিল। ট্রাম্প তখন সিনেমাটিকে ‘আবর্জনা’ ও ‘পুরোটাই কাল্পনিক’ বলে মন্তব্য করেছিলেন। বর্তমানে কান উৎসবে

‘ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে আমেরিকা’, ট্রাম্পকে নিয়ে অভিনেতার ক্ষোভ

হলিউড অভিনেতা সেবাস্টিয়ান স্ট্যান আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কড়া মন্তব্য করে আলোচনায় এসেছেন। কান চলচ্চিত্র উৎসবে নিজের নতুন সিনেমা ‘ফিয়র্ড’-এর সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে আমেরিকার পরিস্থিতি ‘মোটেও হাসির বিষয় নয়’।

‘ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে আমেরিকা’, ট্রাম্পকে নিয়ে অভিনেতার ক্ষোভ প্রকাশ হলো এভাবেই।

দুই বছর আগে ট্রাম্পকে নিয়ে নির্মিত জীবনীভিত্তিক সিনেমা ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ অভিনয় করেছিলেন সেবাস্টিয়ান স্ট্যান। সেই সিনেমার প্রসঙ্গ উঠতেই সাংবাদিকদের একাংশ হেসে ফেললেও স্ট্যান গম্ভীর সুরে বলেন, ‘এটা হাসির কিছু না। সত্যি বলতে, আমরা খুবই খারাপ একটা অবস্থার মধ্যে আছি।’

তিনি আরও বলেন, ‘গণমাধ্যমের নিয়ন্ত্রণ, মতপ্রকাশে বাধা, হুমকি আর একের পর এক মামলার ঘটনা দেখে মনে হচ্ছে পরিস্থিতি ভয়াবহ দিকে যাচ্ছে। ‘দ্য অ্যাপ্রেন্টিস’ সিনেমা মুক্তির সময়ও আমরা এসবের মুখোমুখি হয়েছিলাম।’

জানা যায়, ২০২৪ সালে কান উৎসবে সিনেমাটির প্রদর্শনীর আগে ট্রাম্পপক্ষ থেকে আইনি পদক্ষেপের হুমকি দেওয়া হয়েছিল। ট্রাম্প তখন সিনেমাটিকে ‘আবর্জনা’ ও ‘পুরোটাই কাল্পনিক’ বলে মন্তব্য করেছিলেন।

বর্তমানে কান উৎসবে আলোচনায় রয়েছে সেবাস্টিয়ান স্ট্যানের নতুন সিনেমা ‘ফিয়র্ড’। রোমানিয়ান নির্মাতা ক্রিস্টিয়ান মুঙ্গিউ পরিচালিত সিনেমাটি প্রদর্শনের পর দর্শকরা টানা ১০ মিনিট দাঁড়িয়ে করতালি দেন। এতে আরও অভিনয় করেছেন রেনাতে রেইন্সভে।

পরিবার, ধর্মীয় বিশ্বাস ও আইনি সংকট ঘিরে নির্মিত এই সিনেমাটি এবারের কানে পাম দ’র জয়ের দৌড়েও এগিয়ে আছে বলে মনে করছেন অনেকে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow