ভয়ের কারণ নেই, এখন কি হেলিকপ্টারে ঘোরার দিন আছে?

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় কঠোর নিময় করা হবে এমন হুঁশিয়ারিতে ‘ভীতসন্ত্রস্ত’ অনেক পরীক্ষার্থী। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এর প্রতিবাদে রাস্তায়ও নামতে দেখা গেছে শিক্ষার্থীদের। সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন। ‘ভীতসন্ত্রস্ত’ শিক্ষার্থীদের অভয় দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আমি ফেসবুকে দেখছি, তোমরা অকারণে নিজেরা নিজেরা ভয় পাচ্ছো। ভয়ের তো কোনো কারণ নেই। সুন্দর পরিবেশে পরীক্ষা দেবে তোমরা। এখন কী আগের দিন আছে যে, আমি ঘুরে-ঘুরে দেখবো, হেলিকপ্টার নিয়ে ঘুরবো। সিসিটিভি ক্যামেরা বসানো থাকবে, আমি রুমে বসে সব দেখবো, ভিডিওতে দেখবো। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ক্লাসে শিক্ষকরা ঠিকমতো পড়ান কি না, ক্লাসে আছেন কি না, আমি এসব মনিটরিং করবো। আমার শিক্ষকরা ঠিকমতো পড়ান কি না, রেকর্ড থাকতে হবে। এটা নিয়ে অনেকে ট্রল করেন, এটা তো সিম্পল বিষয়। রেকর্ড আর্কাইভে থাকতে হবে। এটা খুব সাধারণ, এতে ভয়ের কারণ

ভয়ের কারণ নেই, এখন কি হেলিকপ্টারে ঘোরার দিন আছে?

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় কঠোর নিময় করা হবে এমন হুঁশিয়ারিতে ‘ভীতসন্ত্রস্ত’ অনেক পরীক্ষার্থী। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এর প্রতিবাদে রাস্তায়ও নামতে দেখা গেছে শিক্ষার্থীদের। সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন।

‘ভীতসন্ত্রস্ত’ শিক্ষার্থীদের অভয় দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আমি ফেসবুকে দেখছি, তোমরা অকারণে নিজেরা নিজেরা ভয় পাচ্ছো। ভয়ের তো কোনো কারণ নেই। সুন্দর পরিবেশে পরীক্ষা দেবে তোমরা। এখন কী আগের দিন আছে যে, আমি ঘুরে-ঘুরে দেখবো, হেলিকপ্টার নিয়ে ঘুরবো। সিসিটিভি ক্যামেরা বসানো থাকবে, আমি রুমে বসে সব দেখবো, ভিডিওতে দেখবো।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ক্লাসে শিক্ষকরা ঠিকমতো পড়ান কি না, ক্লাসে আছেন কি না, আমি এসব মনিটরিং করবো। আমার শিক্ষকরা ঠিকমতো পড়ান কি না, রেকর্ড থাকতে হবে। এটা নিয়ে অনেকে ট্রল করেন, এটা তো সিম্পল বিষয়। রেকর্ড আর্কাইভে থাকতে হবে। এটা খুব সাধারণ, এতে ভয়ের কারণ নেই।

এএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow