মক্কার সরকারি মুফতি হলেন শায়খ বানদার বালিলাহ

মক্কা অঞ্চলের সরকারি মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ বানদার বালিলাহ। নির্ভরযোগ্য উৎস থেকে ফতোয়া প্রদানের লক্ষ্যে পুরো সৌদি আরবকে আটটি অঞ্চলে ভাগ করে আটজন জ্যেষ্ঠ আলেমকে নির্দিষ্ট অঞ্চলসমূহের মুফতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যে মক্কা অঞ্চলের মুফতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। গতকাল (৩ ফেব্রুয়ারি) সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ ড. সালেহ আল-ফাওজানের অনুমোদনে শায়খ বানদার বালিলাহর এই নতুন দায়িত্ব লাভের কথা ঘোষণা করা হয়। নতুন দায়িত্বের জন্য তাকে অভিনন্দন জানিয়ে শায়খ আল-ফাওজান বলেন, তার অভিজ্ঞতা ও জ্ঞান ধর্মীয় গবেষণা যেমন সমৃদ্ধ করবে, তেমনি দুই পবিত্র মসজিদের আগত মুসল্লি ও হাজি-ওমরাহ পালনকারীদের জন্যও তা উপকারী হবে। শায়খ বালিলাহ ১৯৭৫ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে ইসলামি আইনে গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং ইসলামি ফিকহে মাস্টার্স করেন। ২০০৮ সালে তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে শায়খ বানদার বালিলাহ মসজিদে হারামের ইমাম নিযুক্ত হন। এর আগে মক্কার আরও কিছু মসজিদে তিনি ইমাম হিসেবে দায়িত

মক্কার সরকারি মুফতি হলেন শায়খ বানদার বালিলাহ

মক্কা অঞ্চলের সরকারি মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ বানদার বালিলাহ। নির্ভরযোগ্য উৎস থেকে ফতোয়া প্রদানের লক্ষ্যে পুরো সৌদি আরবকে আটটি অঞ্চলে ভাগ করে আটজন জ্যেষ্ঠ আলেমকে নির্দিষ্ট অঞ্চলসমূহের মুফতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যে মক্কা অঞ্চলের মুফতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।

গতকাল (৩ ফেব্রুয়ারি) সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ ড. সালেহ আল-ফাওজানের অনুমোদনে শায়খ বানদার বালিলাহর এই নতুন দায়িত্ব লাভের কথা ঘোষণা করা হয়।

নতুন দায়িত্বের জন্য তাকে অভিনন্দন জানিয়ে শায়খ আল-ফাওজান বলেন, তার অভিজ্ঞতা ও জ্ঞান ধর্মীয় গবেষণা যেমন সমৃদ্ধ করবে, তেমনি দুই পবিত্র মসজিদের আগত মুসল্লি ও হাজি-ওমরাহ পালনকারীদের জন্যও তা উপকারী হবে।

শায়খ বালিলাহ ১৯৭৫ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে ইসলামি আইনে গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং ইসলামি ফিকহে মাস্টার্স করেন। ২০০৮ সালে তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

২০১৩ সালে শায়খ বানদার বালিলাহ মসজিদে হারামের ইমাম নিযুক্ত হন। এর আগে মক্কার আরও কিছু মসজিদে তিনি ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সৌদি আরবের অন্য ৭ অঞ্চলের মুফতি হিসেবে দায়িত্ব পেয়েছেন:

  • শায়খ ড. ইউসুফ বিন মোহাম্মদ বিন সাঈদ, আল-জাওফ ও নর্দার্ন বর্ডারস।
  • শায়খ ড. মোহাম্মদ বিন মোহাম্মদ আল-মুখতার, মদিনা।
  • শায়খ ড. জিবরিল বিন মোহাম্মদ আল-বুসাইয়লি, আসির ও জিজান।
  • শায়খ ড. গালিব বিন মোহাম্মদ হামজি, আল-বাহা ও নাজরান।
  • শায়খ ড. সামি বিন মোহাম্মদ আল-সুঘাইর, কাসিম ও হাইল।
  • শায়খ ড. আবদুলিলাহ বিন মোহাম্মদ আল-মুল্লা, ইস্টার্ন প্রভিন্স ও নর্দার্ন বর্ডারস।

সূত্র: মুনা বুলেটিন

ওএফএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow