মজুত রেখে বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও জ্বালানি বিক্রি বন্ধ রাখায় একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুরে মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার দুপুরে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত দেখতে পান ফিলিং স্টেশনটিতে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল, ৫৭৭ লিটার ডিজেল এবং ১৪৬ লিটার অকটেন মজুত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ফিলিং স্টেশনটিতে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হলেও স্টোরেজ যাচাই করে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল মজুত রাখা ছিল। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।  এছাড়া ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে মজুত থাকা জ্বালানি বিক্রয়ের কার্যক্রম পুনরায় শুরু করা হয়।  জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow