মঞ্চে উঠে দিলজিতকে ধাক্কা, আটক বিক্ষোভকারী

জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে ঘটে গেল অপ্রীতিকর ঘটনা। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আয়োজিত এক অনুষ্ঠানে মঞ্চে উঠে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে এক দর্শকের বিরুদ্ধে। এ সময় তিনি দিলজিতের খুব কাছাকাছি চলে যান এবং তাকে ধাক্কা দেওয়ারও অভিযোগ রয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সান ফ্রান্সিসকোর চেস সেন্টারে অনুষ্ঠিত হয় দিলজিতের ‘অরা ওয়ার্ল্ড ট্যুর’র কনসার্ট। অনুষ্ঠান চলাকালে খলিস্তানের পতাকা হাতে এক ব্যক্তি হঠাৎ মঞ্চে উঠে পড়েন। এতে কিছু সময়ের জন্য বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার পরপরই নিরাপত্তাকর্মীরা দ্রুত ওই ব্যক্তিকে নিয়ন্ত্রণে এনে মঞ্চ থেকে সরিয়ে দেন। পরে পুলিশ তাকে আটক করে হেফাজতে নেয়। এ কারণে অনুষ্ঠান কিছু সময়ের জন্য ব্যাহত হলেও গান পরিবেশন বন্ধ করেননি দিলজিৎ। কনসার্ট শেষে বিষয়টি নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেন এই শিল্পী। তিনি জানান, সংগীতের অনুষ্ঠানকে কোনো ধরনের রাজনৈতিক বা বিতর্কিত কর্মকাণ্ডের মঞ্চে পরিণত করা উচিত নয়। এ ধরনের আচরণ তিনি মেনে নেবেন না বলেও জানান। দিলজিৎ আরও বলেন, পাঞ্জাবের মানুষের সমস্যা ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্

মঞ্চে উঠে দিলজিতকে ধাক্কা, আটক বিক্ষোভকারী

জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে ঘটে গেল অপ্রীতিকর ঘটনা। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আয়োজিত এক অনুষ্ঠানে মঞ্চে উঠে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে এক দর্শকের বিরুদ্ধে। এ সময় তিনি দিলজিতের খুব কাছাকাছি চলে যান এবং তাকে ধাক্কা দেওয়ারও অভিযোগ রয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সান ফ্রান্সিসকোর চেস সেন্টারে অনুষ্ঠিত হয় দিলজিতের ‘অরা ওয়ার্ল্ড ট্যুর’র কনসার্ট। অনুষ্ঠান চলাকালে খলিস্তানের পতাকা হাতে এক ব্যক্তি হঠাৎ মঞ্চে উঠে পড়েন। এতে কিছু সময়ের জন্য বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার পরপরই নিরাপত্তাকর্মীরা দ্রুত ওই ব্যক্তিকে নিয়ন্ত্রণে এনে মঞ্চ থেকে সরিয়ে দেন। পরে পুলিশ তাকে আটক করে হেফাজতে নেয়। এ কারণে অনুষ্ঠান কিছু সময়ের জন্য ব্যাহত হলেও গান পরিবেশন বন্ধ করেননি দিলজিৎ।

কনসার্ট শেষে বিষয়টি নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেন এই শিল্পী। তিনি জানান, সংগীতের অনুষ্ঠানকে কোনো ধরনের রাজনৈতিক বা বিতর্কিত কর্মকাণ্ডের মঞ্চে পরিণত করা উচিত নয়। এ ধরনের আচরণ তিনি মেনে নেবেন না বলেও জানান।

দিলজিৎ আরও বলেন, পাঞ্জাবের মানুষের সমস্যা ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে তিনি সবসময় কাজ করেছেন। কৃষক আন্দোলন, বন্যাসহ বিভিন্ন সংকটে তিনি পাঞ্জাবের পাশে দাঁড়িয়েছেন এবং প্রয়োজন হলে সহায়তাও করেছেন।

তার ভাষ্য, তিনি বিশ্বমঞ্চে পাঞ্জাবের প্রতিনিধিত্ব করতে গর্ববোধ করেন। তবে সেই কারণে তার অনুষ্ঠানকে লক্ষ্য করে বিশৃঙ্খলা সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন:
ভয়ে কাঁপছিল শুটিং ইউনিট, তারপর হাসলেন সালমান 
প্রেমিকের নামেই চমক দিলেন জাহ্নবী 

উল্লেখ্য, এর আগেও কানাডায় অনুষ্ঠিত দিলজিতের একটি কনসার্টে খলিস্তানপন্থীদের বিক্ষোভের ঘটনা সামনে এসেছিল। সে সময়ও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছিলেন এই গায়ক।

বর্তমানে দিলজিৎ তার ‘অরা ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ব্যস্ত সময় পার করছেন। তার কনসার্টগুলোতে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি দেখা যাচ্ছে।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow