মতিঝিলে ছিনতাইকারী ও মাদক কারবারিসহ গ্রেফতার ২

  রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে এক ছিনতাইকারী ও এক মাদক কারবারিসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতাররা হলেন ছিনতাইকারী মো. নাঈম (২২) ও মাদক কারবারি মো. ফারুক (৩৫)।পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে জাতীয় স্টেডিয়ামের ৪ নম্বর গেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনকভাবে একটি চাকু নিয়ে ঘোরাফেরা করায় মো. নাঈম নামে এক যুবককে গ্রেফতার করা হয়। একই অভিযানে তিন পুরিয়া হেরোইনসহ মো. ফারুক নামে আরেকজনকে হাতেনাতে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, ফারুক মাদক কারবারের সঙ্গে জড়িত। পরে গ্রেফতারদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে নাঈমকে তিন মাসের কারাদণ্ড এবং ফারুককে ৪৫ দিনের কারাদণ্ড দেন। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এডিসি নিয়াজ মেহেদী। টিটি/জেএইচ

মতিঝিলে ছিনতাইকারী ও মাদক কারবারিসহ গ্রেফতার ২

 

রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে এক ছিনতাইকারী ও এক মাদক কারবারিসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতাররা হলেন ছিনতাইকারী মো. নাঈম (২২) ও মাদক কারবারি মো. ফারুক (৩৫)।পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে জাতীয় স্টেডিয়ামের ৪ নম্বর গেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনকভাবে একটি চাকু নিয়ে ঘোরাফেরা করায় মো. নাঈম নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

একই অভিযানে তিন পুরিয়া হেরোইনসহ মো. ফারুক নামে আরেকজনকে হাতেনাতে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, ফারুক মাদক কারবারের সঙ্গে জড়িত।

পরে গ্রেফতারদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে নাঈমকে তিন মাসের কারাদণ্ড এবং ফারুককে ৪৫ দিনের কারাদণ্ড দেন।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এডিসি নিয়াজ মেহেদী।

টিটি/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow