মতিঝিলে নারীর কানের দুল ছিনতাইয়ের চেষ্টা

রাজধানীর মতিঝিল থানা এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম- মো. আরাফাত হোসেন (২১)। মঙ্গলবার (২৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান। মতিঝিল থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, মঙ্গলবার (২৬ মে) আনুমানিক দুপুরে মতিঝিল থানাধীন হিরাঝিল হোটেলের সামনের সড়কে পথচারী সঙ্গীতা দে সরকারের (৪০) স্বর্ণের কানের দুল ছিনতাইয়ের চেষ্টা চালান ওই ব্যক্তি। ঘটনাস্থলে দায়িত্বরত মতিঝিল পুলিশ ফাঁড়ির সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত মো.আরাফাত হোসেনকে (২১) হাতেনাতে আটক করেন। তার কাছ থেকে ভুক্তভোগীর স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়। কানের দুল বিধি মোতাবেক ভুক্তভোগী মহিলার নিকট হস্তান্তর করা হয়। গ্রেফতারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা। কেআর/এএমএ

মতিঝিলে নারীর কানের দুল ছিনতাইয়ের চেষ্টা

রাজধানীর মতিঝিল থানা এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম- মো. আরাফাত হোসেন (২১)।

মঙ্গলবার (২৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

মতিঝিল থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, মঙ্গলবার (২৬ মে) আনুমানিক দুপুরে মতিঝিল থানাধীন হিরাঝিল হোটেলের সামনের সড়কে পথচারী সঙ্গীতা দে সরকারের (৪০) স্বর্ণের কানের দুল ছিনতাইয়ের চেষ্টা চালান ওই ব্যক্তি।

ঘটনাস্থলে দায়িত্বরত মতিঝিল পুলিশ ফাঁড়ির সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত মো.আরাফাত হোসেনকে (২১) হাতেনাতে আটক করেন। তার কাছ থেকে ভুক্তভোগীর স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়। কানের দুল বিধি মোতাবেক ভুক্তভোগী মহিলার নিকট হস্তান্তর করা হয়।

গ্রেফতারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

কেআর/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow