মদপানে মাতলামি, তিন যুবকের ঠাঁই হলো কারাগারে
যশোরের অভয়নগরে মদপানে মাতলামের দায়ে তিন যুবককে বিভিন্ন মেয়াদের কারাদণ্ডসহ ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার পেরোলি গ্রামের তকিবর ফকিরের ছেলে আরমান ফকির (২০), একই গ্রামের তৈয়েবুর মোল্যার ছেলে আপন মোল্যা (১৮) এবং খুলনার তেরখাদা উপজেলার পানতিতা গ্রামের দেলবার শেখের ছেলে ইসরাফিল শেখ (২২)। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের শিকদার বাড়ি মোড়ে অভিযান চালানো হয়। অভিযানকালে মদপানে মাতলামি করার দায়ে আরমান ফকির ও আপন মোল্যাকে সাত দিনের এবং ইসরাফিল শেখকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। ইউএনও শেখ সালাউদ্দীন দিপু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেন। মিলন রহমান/এসআর/জেআইএম
যশোরের অভয়নগরে মদপানে মাতলামের দায়ে তিন যুবককে বিভিন্ন মেয়াদের কারাদণ্ডসহ ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার পেরোলি গ্রামের তকিবর ফকিরের ছেলে আরমান ফকির (২০), একই গ্রামের তৈয়েবুর মোল্যার ছেলে আপন মোল্যা (১৮) এবং খুলনার তেরখাদা উপজেলার পানতিতা গ্রামের দেলবার শেখের ছেলে ইসরাফিল শেখ (২২)।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের শিকদার বাড়ি মোড়ে অভিযান চালানো হয়। অভিযানকালে মদপানে মাতলামি করার দায়ে আরমান ফকির ও আপন মোল্যাকে সাত দিনের এবং ইসরাফিল শেখকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
ইউএনও শেখ সালাউদ্দীন দিপু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেন।
মিলন রহমান/এসআর/জেআইএম
What's Your Reaction?