মদিনার ইসলাম চাই, বিভাজনের রাজনীতি নয়: মোবাশ্বের ভুঁইয়া

কুমিল্লা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভুঁইয়া বলেছেন, আমরা মদিনার ইসলাম চাই, মওদুদীর ইসলাম চাই না। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সহাবস্থানের পরও বিএনপিকে ন্যূনতম সম্মান দেওয়া হচ্ছে না। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের যুক্তিখোলা বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। মোবাশ্বের আলম ভুঁইয়া বলেন, গত ২৫ বছর আমরা একসঙ্গে রাজনীতি করেছি। পরিবারে কর্তার ভূমিকা পালন করেছি। অথচ আজ আমাদের শরিকরা এমন আচরণ করছে যেন তারাই অভিভাবক, আর আমরা সব অপরাধের দায়ে অভিযুক্ত। তিনি এ সময় রাজনৈতিক প্রতিপক্ষদের সমালোচনা করে বলেন, নিজেদের পবিত্রতার একচ্ছত্র দাবি জনগণ গ্রহণ করবে না। তরুণ ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ৩৫ থেকে ৪০ বছর বয়সী অনেক ভোটার একাধিকবার ভোট দেওয়ার সুযোগ পাননি। এবার সেই সুযোগ এসেছে। অতীতের সব বঞ্চনার প্রতিফলন ঘটাতে হবে ধানের শীষে ভোট দিয়ে। তিনি জানান, এবারের নির্বাচন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ধর্মকে রাজনৈতিকভাবে অপব্যবহার রোধের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় সম্ভাব্য গুজব ও ভোট ব্য

মদিনার ইসলাম চাই, বিভাজনের রাজনীতি নয়: মোবাশ্বের ভুঁইয়া

কুমিল্লা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভুঁইয়া বলেছেন, আমরা মদিনার ইসলাম চাই, মওদুদীর ইসলাম চাই না। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সহাবস্থানের পরও বিএনপিকে ন্যূনতম সম্মান দেওয়া হচ্ছে না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের যুক্তিখোলা বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

মোবাশ্বের আলম ভুঁইয়া বলেন, গত ২৫ বছর আমরা একসঙ্গে রাজনীতি করেছি। পরিবারে কর্তার ভূমিকা পালন করেছি। অথচ আজ আমাদের শরিকরা এমন আচরণ করছে যেন তারাই অভিভাবক, আর আমরা সব অপরাধের দায়ে অভিযুক্ত। তিনি এ সময় রাজনৈতিক প্রতিপক্ষদের সমালোচনা করে বলেন, নিজেদের পবিত্রতার একচ্ছত্র দাবি জনগণ গ্রহণ করবে না।

তরুণ ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ৩৫ থেকে ৪০ বছর বয়সী অনেক ভোটার একাধিকবার ভোট দেওয়ার সুযোগ পাননি। এবার সেই সুযোগ এসেছে। অতীতের সব বঞ্চনার প্রতিফলন ঘটাতে হবে ধানের শীষে ভোট দিয়ে।

তিনি জানান, এবারের নির্বাচন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ধর্মকে রাজনৈতিকভাবে অপব্যবহার রোধের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় সম্ভাব্য গুজব ও ভোট ব্যবস্থাপনা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ভোটের ফলাফল নিয়ে মোবাশ্বের আলম ভুঁইয়া বলেন, প্রতিটি কেন্দ্র থেকে ফলাফল নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে। অন্যথায় নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির আশঙ্কা থেকে যায় বলেও মন্তব্য করেন তিনি।

পথসভায় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউছুফ আলী মীর পিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদ জাবেদ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, লালমাই উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow