মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোতে হামলার হুমকি ইরানের
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে এবং সংশ্লিষ্ট কর্মী ও আশপাশের মানুষকে দ্রুত এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, লক্ষ্য নির্ধারণ ও নজরদারিতে মূল ভূমিকা রাখছে মার্কিন আইসিটি ও এআই কোম্পানিগুলো। তাই এখন থেকে এসব প্রতিষ্ঠান আমাদের বৈধ লক্ষ্যবস্তু। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানানো হয়। আইআরজিসি জানিয়েছে, ১৫টির বেশি প্রতিষ্ঠানকে লক্ষ্য করা হবে। এর মধ্যে রয়েছে বোয়িং, টেসলা, মেটা, গুগল ও অ্যাপল। বিবৃতিতে বলা হয়, যদি ইরানের আরও নেতাকে টার্গেটেড অ্যাসাসিনেশন-এর মাধ্যমে হত্যা করা হয়, তাহলে আগামীকাল স্থানীয় সময় রাত ৮টা থেকে এসব প্রতিষ্ঠানের ওপর হামলা চালানো হতে পারে। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা এমএসএম
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে এবং সংশ্লিষ্ট কর্মী ও আশপাশের মানুষকে দ্রুত এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, লক্ষ্য নির্ধারণ ও নজরদারিতে মূল ভূমিকা রাখছে মার্কিন আইসিটি ও এআই কোম্পানিগুলো। তাই এখন থেকে এসব প্রতিষ্ঠান আমাদের বৈধ লক্ষ্যবস্তু।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানানো হয়।
আইআরজিসি জানিয়েছে, ১৫টির বেশি প্রতিষ্ঠানকে লক্ষ্য করা হবে। এর মধ্যে রয়েছে বোয়িং, টেসলা, মেটা, গুগল ও অ্যাপল।
বিবৃতিতে বলা হয়, যদি ইরানের আরও নেতাকে টার্গেটেড অ্যাসাসিনেশন-এর মাধ্যমে হত্যা করা হয়, তাহলে আগামীকাল স্থানীয় সময় রাত ৮টা থেকে এসব প্রতিষ্ঠানের ওপর হামলা চালানো হতে পারে।
এ ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা
এমএসএম
What's Your Reaction?