মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

মধ্যপ্রাচ্যে যেসব দেশে মার্কিন সেনারা অবস্থান করছে, সেসব স্থানে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শুক্রবার (২৪ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, যেসব দেশে মার্কিন সেনারা অবস্থান করছে, সেখানে জনগণ যেন অবিলম্বে মার্কিন সেনাদের অবস্থানস্থল থেকে অন্তত ৫০০ মিটার দূরে সরে যায়, যাতে তারা নিরাপদ থাকতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, সম্ভাব্য সামরিক পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে এই সতর্কতা জারি করা হয়েছে। তবে কোন কোন দেশে থাকা মার্কিন ঘাঁটি বা অবস্থানকে কেন্দ্র করে এ সতর্কতা দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, হরমুজ প্রণালিতে জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করে। জবাবে সাম্প্রতিক সময়ে কুয়েত, কাতার ও জর্ডানসহ উপসাগরীয় অঞ্চলের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা কয়েকটি দেশে দফায় দফায় হামলা চালিয়েছে তেহরান।

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

মধ্যপ্রাচ্যে যেসব দেশে মার্কিন সেনারা অবস্থান করছে, সেসব স্থানে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

শুক্রবার (২৪ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, যেসব দেশে মার্কিন সেনারা অবস্থান করছে, সেখানে জনগণ যেন অবিলম্বে মার্কিন সেনাদের অবস্থানস্থল থেকে অন্তত ৫০০ মিটার দূরে সরে যায়, যাতে তারা নিরাপদ থাকতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, সম্ভাব্য সামরিক পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে এই সতর্কতা জারি করা হয়েছে। তবে কোন কোন দেশে থাকা মার্কিন ঘাঁটি বা অবস্থানকে কেন্দ্র করে এ সতর্কতা দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, হরমুজ প্রণালিতে জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করে। জবাবে সাম্প্রতিক সময়ে কুয়েত, কাতার ও জর্ডানসহ উপসাগরীয় অঞ্চলের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা কয়েকটি দেশে দফায় দফায় হামলা চালিয়েছে তেহরান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow