মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পর শাহ আমানতে ফ্লাইট চলাচলে কিছুটা স্বস্তি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে, পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। বুধবার (৮ এপ্রিল) চারটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি আগমন ও একটি বহির্গমন এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বহির্গমন ফ্লাইট রয়েছে। তবে, একই দিনে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১০টি আগমন এবং ৮টি বহির্গমন ফ্লাইট চলাচল করেছে, যা আগের দিনের তুলনায় উন্নতির ইঙ্গিত দিচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর পর বুধবার পর্যন্ত মোট ২৮১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এমআরএএইচ/এএমএ

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পর শাহ আমানতে ফ্লাইট চলাচলে কিছুটা স্বস্তি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে, পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

বুধবার (৮ এপ্রিল) চারটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি আগমন ও একটি বহির্গমন এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বহির্গমন ফ্লাইট রয়েছে।

তবে, একই দিনে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১০টি আগমন এবং ৮টি বহির্গমন ফ্লাইট চলাচল করেছে, যা আগের দিনের তুলনায় উন্নতির ইঙ্গিত দিচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর পর বুধবার পর্যন্ত মোট ২৮১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে।

এমআরএএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow