মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনের ডাক দিলো শ্রীলঙ্কা

মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সামরিক সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে যুদ্ধের উত্তেজনা প্রশমনের ডাক দিয়েছে দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। একই সঙ্গে জাতিসংঘ সনদের নীতিমালা মেনে চলার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে শ্রীলঙ্কা। বিশেষ করে কোনো রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ না করার আহ্বান জানানো হয়। রোববার (১৫ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চলমান পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে এবং এটি সরাসরি বেসামরিক মানুষের জন্য গুরুতর হুমকি তৈরি করছে। বেসামরিক হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর যে-কোনো হামলার নিন্দা জানিয়েছে শ্রীলঙ্কা। একই সঙ্গে আন্তর্জাতিক মানবিক আইনের আলোকে বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করাকে মৌলিক দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, দেশটি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কারণ এই সংঘাত বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলছে, যার প্রতিক্রিয়া সব দেশেই পড়ছে। সবশেষে, সব পক্ষকে সংযম দেখানোর এবং অর্থবহ সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে শ্রীলঙ্কা বলেছে, এই সংঘাত শুধু

মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনের ডাক দিলো শ্রীলঙ্কা

মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সামরিক সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে যুদ্ধের উত্তেজনা প্রশমনের ডাক দিয়েছে দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। একই সঙ্গে জাতিসংঘ সনদের নীতিমালা মেনে চলার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে শ্রীলঙ্কা। বিশেষ করে কোনো রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ না করার আহ্বান জানানো হয়।

রোববার (১৫ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চলমান পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে এবং এটি সরাসরি বেসামরিক মানুষের জন্য গুরুতর হুমকি তৈরি করছে।

বেসামরিক হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর যে-কোনো হামলার নিন্দা জানিয়েছে শ্রীলঙ্কা। একই সঙ্গে আন্তর্জাতিক মানবিক আইনের আলোকে বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করাকে মৌলিক দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, দেশটি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কারণ এই সংঘাত বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলছে, যার প্রতিক্রিয়া সব দেশেই পড়ছে।

সবশেষে, সব পক্ষকে সংযম দেখানোর এবং অর্থবহ সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে শ্রীলঙ্কা বলেছে, এই সংঘাত শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: সিনহুয়া

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow