মধ্যরাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় অজ্ঞাত নারী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া রেলস্টেশনের সন্নিকটে দোগাছি এলাকায় গাড়িচাপায় অজ্ঞাত পথচারী নারী (৩৫) নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ ধারণ করছে, ওই নারীর পরিচয় মেলা কষ্টসাধ্য হতে পারে। ধারণামতে সে অপ্রকৃতিস্থ বা মানসিক ভারসাম্যহীন নারী হতে পারে। রোববার (৩ মে) রাত ১১টার দিকে দোগাছি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, রোববার রাত ১১টার দিকে খবর পেয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি নামক এলাকার ঢাকামুখী লেন থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ি তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। হাসাড়া হাইওয়ে ধানার ওসি মো. আল মামুন জানান, লৌহজংস্থ পদ্মা সেতু উত্তর থানা এলাকার দোগাছি নামক এলাকার মহাসড়ক থেকে ফায়ার সার্ভিস এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর হবে। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ওই মহিলা পাগল প্রকৃতির হতে পারে। তাই তার পরিচয় মেলাটা কষ্টকর ব্যাপার। পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পরিচয় না পেলে অজ্ঞাত হিসেবেই তাকে দাফন কর

মধ্যরাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় অজ্ঞাত নারী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া রেলস্টেশনের সন্নিকটে দোগাছি এলাকায় গাড়িচাপায় অজ্ঞাত পথচারী নারী (৩৫) নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ ধারণ করছে, ওই নারীর পরিচয় মেলা কষ্টসাধ্য হতে পারে। ধারণামতে সে অপ্রকৃতিস্থ বা মানসিক ভারসাম্যহীন নারী হতে পারে।

রোববার (৩ মে) রাত ১১টার দিকে দোগাছি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, রোববার রাত ১১টার দিকে খবর পেয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি নামক এলাকার ঢাকামুখী লেন থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ি তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।

হাসাড়া হাইওয়ে ধানার ওসি মো. আল মামুন জানান, লৌহজংস্থ পদ্মা সেতু উত্তর থানা এলাকার দোগাছি নামক এলাকার মহাসড়ক থেকে ফায়ার সার্ভিস এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর হবে। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ওই মহিলা পাগল প্রকৃতির হতে পারে। তাই তার পরিচয় মেলাটা কষ্টকর ব্যাপার। পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পরিচয় না পেলে অজ্ঞাত হিসেবেই তাকে দাফন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow