মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ১১নং রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে ক্যাম্পের ই ব্লকে আগুনের এই সূত্রপাত হয়। এতে ২৫টি বসতি ও ১টি এনজিও অফিস আগুনে পুড়ে ছাই হয়েছে। কক্সবাজার ফায়ার সার্ভিস ষ্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মো. মোরশেদ হোসেন বলেন, মধ্যরাত ৩টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার সংবাদ পায়। দ্রুত উখিয়া থেকে ৩টি ইউনিট আগুন নেভানো কাজে যোগ দেয়। এছাড়াও কক্সবাজার ও রামু থেকে আরও ৩টি ইউনিট যোগ দেয়। সবমিলিয়ে ৬টি ইউনিয়ন ২ ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।   কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ড ক্যাম্প ১১ এর ২৫টি বসতি ও একটি এনজিও অফিস পুড়ে ছাই হয়েছে। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা হয়নি।

মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ১১নং রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে ক্যাম্পের ই ব্লকে আগুনের এই সূত্রপাত হয়। এতে ২৫টি বসতি ও ১টি এনজিও অফিস আগুনে পুড়ে ছাই হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ষ্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মো. মোরশেদ হোসেন বলেন, মধ্যরাত ৩টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার সংবাদ পায়। দ্রুত উখিয়া থেকে ৩টি ইউনিট আগুন নেভানো কাজে যোগ দেয়। এছাড়াও কক্সবাজার ও রামু থেকে আরও ৩টি ইউনিট যোগ দেয়। সবমিলিয়ে ৬টি ইউনিয়ন ২ ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
 
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ড ক্যাম্প ১১ এর ২৫টি বসতি ও একটি এনজিও অফিস পুড়ে ছাই হয়েছে। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow