মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের 

মৌলভীবাজারের ভৈরববাজার এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ২টার পর ভৈরববাজারের গিয়াসনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি চালকসহ দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। স্থানীয়দের দাবি, ওই এলাকায় সড়কে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের 

মৌলভীবাজারের ভৈরববাজার এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ২টার পর ভৈরববাজারের গিয়াসনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি চালকসহ দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।

প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

স্থানীয়দের দাবি, ওই এলাকায় সড়কে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow