মধ্যস্বত্বভোগীদের জন্য প্রকৃত মৎস্যজীবীরা সুবিধাবঞ্চিত হচ্ছে

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, মধ্যস্বত্বভোগীদের জন্য প্রকৃত মৎস্যজীবীরা সুবিধাবঞ্চিত হচ্ছে। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা মাঠপর্যায়ে কাজ করছি। শনিবার (৫ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা অ্যাকাডেমির হাছনরাজা মিলনায়তনে সরকারি জলমহাল আইনের খসড়া চূড়ান্তকরণ শীর্ষক কর্মশালা মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, সুতরাং সততা, নিষ্ঠা, দেশপ্রেমের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবো ও একটি নিরাপদ দেশ গড়বো। এসময় মন্ত্রী আরোও বলেন, অবৈধভাবে সাগর পথে গ্রিসে যাওয়ার সময় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারে খোঁজ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী সকল এমপিদের নির্দেশনা দিয়েছেন। এসময় ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল প্রমুখ উপস্থিত ছিলেন। লিপসন আহমেদ/এমএন/এমএস

মধ্যস্বত্বভোগীদের জন্য প্রকৃত মৎস্যজীবীরা সুবিধাবঞ্চিত হচ্ছে

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, মধ্যস্বত্বভোগীদের জন্য প্রকৃত মৎস্যজীবীরা সুবিধাবঞ্চিত হচ্ছে। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা মাঠপর্যায়ে কাজ করছি।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা অ্যাকাডেমির হাছনরাজা মিলনায়তনে সরকারি জলমহাল আইনের খসড়া চূড়ান্তকরণ শীর্ষক কর্মশালা মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, সুতরাং সততা, নিষ্ঠা, দেশপ্রেমের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবো ও একটি নিরাপদ দেশ গড়বো।

মধ্যস্বত্বভোগীদের জন্য প্রকৃত মৎস্যজীবীরা সুবিধাবঞ্চিত হচ্ছে:

এসময় মন্ত্রী আরোও বলেন, অবৈধভাবে সাগর পথে গ্রিসে যাওয়ার সময় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারে খোঁজ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী সকল এমপিদের নির্দেশনা দিয়েছেন।

এসময় ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল প্রমুখ উপস্থিত ছিলেন।

লিপসন আহমেদ/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow