মনসুর আজিজের কবিতা : তাকওয়ার তরজমা
ঈদ ও তাকওয়ার তরজমা রমজান মাসে সুরা বাকারার আয়াতটি শুনতে শুনতে মুখস্ত হয়ে গেছে এখন এতো ব্যাখ্যা, এতো বিশ্লেষণ আয়াতটিকে ঘিরে শুধু তাকওয়া শব্দটির অর্থই বুঝতে পারিনি এখন পর্যন্ত মুফতি-মুহাদ্দিস-মুফাসসিরের বেনারসি দাড়ি, জমকালো পাজামা- পানজাবি, জরিন টুপি দেখে বাদশাজাদা ভেবে মাঝে মাঝে ভুল করি টিভির রঙিন পর্দা ভেদ করে মদিনা আতরের সুঘ্রাণ আসে নাকে বাকারার আয়াত ভেসে আসে ডিসের ক্যাবল হয়ে প্রিয় রাসুল ছিলেন তাকওয়ার মূর্ত প্রতীক। সাদাসিধে পোশাক, সেহেরির প্লেটে সন্ধ্যার রুটি, শুকনো খেজুরের তৃপ্তিময় ইফতার। খাদিজার অঢেল সম্পদ দুহাতে বিলাতেন দানশীল নবী হুজুর তার জরিদার পানজাবিটা ঠিকঠাক করে বসেন ক্লান্ত হন না একটুও। লাইভ তাফসির বলে সতর্ক অনেক আমিও বিমুগ্ধ শ্রোতা একটু কাশি দিয়ে আবার শুরু করেন- গোটা রাত নির্ঘুম কেটে যেতো রাসুলের। জায়নামাজে তসবিদানার মতো গড়িয়ে পড়তো অশ্রুকণা। মা আয়েশা, ফাতেমার অবস্থাও ছিলো এমন আবুবকরের অতলান্তিক চোখ হতে অশ্রুর নহর প্রবাহিত হতো ওমরের চোখে ওসমানের প্রশান্ত হৃদয় ছুঁয়ে আলির ধারালো দৃষ্টি ঘুরে আমার চোখে অশ্রুর বদলে নেমে এসেছে পদ্মার ধু ধু বালুচর আড়ম্বরহীন
ঈদ ও তাকওয়ার তরজমা
রমজান মাসে সুরা বাকারার আয়াতটি শুনতে শুনতে মুখস্ত হয়ে গেছে এখন
এতো ব্যাখ্যা, এতো বিশ্লেষণ আয়াতটিকে ঘিরে
শুধু তাকওয়া শব্দটির অর্থই বুঝতে পারিনি এখন পর্যন্ত
মুফতি-মুহাদ্দিস-মুফাসসিরের বেনারসি দাড়ি, জমকালো পাজামা- পানজাবি, জরিন টুপি দেখে বাদশাজাদা ভেবে মাঝে মাঝে ভুল করি
টিভির রঙিন পর্দা ভেদ করে মদিনা আতরের সুঘ্রাণ আসে নাকে
বাকারার আয়াত ভেসে আসে ডিসের ক্যাবল হয়ে
প্রিয় রাসুল ছিলেন তাকওয়ার মূর্ত প্রতীক। সাদাসিধে পোশাক,
সেহেরির প্লেটে সন্ধ্যার রুটি, শুকনো খেজুরের তৃপ্তিময় ইফতার।
খাদিজার অঢেল সম্পদ দুহাতে বিলাতেন দানশীল নবী
হুজুর তার জরিদার পানজাবিটা ঠিকঠাক করে বসেন
ক্লান্ত হন না একটুও। লাইভ তাফসির বলে সতর্ক অনেক
আমিও বিমুগ্ধ শ্রোতা
একটু কাশি দিয়ে আবার শুরু করেন-
গোটা রাত নির্ঘুম কেটে যেতো রাসুলের। জায়নামাজে তসবিদানার মতো
গড়িয়ে পড়তো অশ্রুকণা। মা আয়েশা, ফাতেমার অবস্থাও ছিলো এমন
আবুবকরের অতলান্তিক চোখ হতে অশ্রুর নহর প্রবাহিত হতো ওমরের চোখে
ওসমানের প্রশান্ত হৃদয় ছুঁয়ে আলির ধারালো দৃষ্টি ঘুরে আমার চোখে অশ্রুর বদলে নেমে এসেছে পদ্মার ধু ধু বালুচর
আড়ম্বরহীন সাহাবির দল শুনে যেতেন নবির বয়ান
আমার রাসুল ভক্ত স্ত্রীর গায়ে স্টার প্লাসের নায়িকার মতো ধবধবে শাদা পোশাক
ইফতারির আঞ্জামে ব্যস্ত সেই দুপুর থেকে
ইফতারির নেকির ওয়াজ শুনতে শুনতে জোহর কাজা হয়ে যায়
মাঝে মাঝে সন্ধ্যায় যেতে হবে শপিং মলে
ছোটো ভায়রা শালিসহ শপিংয়ে গেছে ব্যাংকক
সোলেমান নবির ভক্ত আদরের শালিটি
তাই ফড়িঙের মতো আকাশে উড়বার নেশা
ইদানীং মাওলানারা রোজাকে সিয়াম বলেন
আমিও তাই আমার সন্তানের নাম রাখি সিয়াম
জি বাংলার নায়কের মতো ইফতারির পর বের হই শপিংয়ে
মার্কেট-মল-সিটিতে পার হয় মধ্যরাত
সুদর্শনা ডলগুলো দেখে জান্নাতের হুরির কথা মনে পড়ে
সিঙ্গাপুরের ডলগুলো নাকি আরো সুদর্শনা
অপলক তাকিয়ে থাকি। ডলগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে রাইয়ান নামক দরোজা দিয়ে ঢুকে যাই বেহেশতের বাগানে
খোদার প্রশংসায় বিগলিত হই
আঙুলের ইশারায় নেমে আসে নাশপাতি, আঙুরের থোকা...
স্ত্রীর ধাক্কায় আদমের মতো ছিটকে পড়ি দুনিয়ায়
আমার বেকুফি দেখে মিটিমিটি হাসছে সেলসম্যান
লজ্জায় লাল হয়ে কাচের মতো ভেঙে যাই আমি
একটি ভালো পোশাকের সাধনায় হেঁটে চলি এক মার্কেট থেকে অন্য মার্কেটে
শুধু এই সময়টুকুও ব্যয় হয় না সিয়াম সাধনায়
কোরআন নাজিলের মাসে কোরআন পড়ার সময় হয় না আমার
যানজট গিলে খায় তারাবির সময়
স্ত্রী-পুত্র-পরিজনের মন পেতে চোখ বুজে খুলে দেই অফিসের ড্রয়ার
ঈদের নামাজে নাকি রোজাদারের তাকওয়া পূর্ণ হয়
আমি তাই হুজুরের মতো জমকালো পাজামা পাঞ্জাবি পরে, মদিনা আতর মেখে
তাকওয়া অর্জন করতে চলে যাই ঈদের জামাতে...
What's Your Reaction?