মনিরুজ্জামান সরদারের জানাজায় দলমত নির্বিশেষে হাজারো মানুষের অংশগ্রহণ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার প্রবীণ রাজনীতিক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুজ্জামান সরদারের জানাজায় দলমত নির্বিশেষে হাজারো মানুষ অংশ নিয়েছেন।বিকেলে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিল গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।জানা গেছে, উপজেলার বিল গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মনিরুজ্জামান সরদার (৮০) সকালে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, জানাজায় আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। এতে প্রায় পাঁচ হাজার মানুষের সমাগম ঘটে বলে এলাকাবাসীর দাবি।জানাজার আগে সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক বক্তব্যে বক্তারা বলেন, মনিরুজ্জামান সরদার ছিলেন একজন সৎ, উদার ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন। তার মৃত্যুতে এলাকার অপূরণীয় ক্ষতি হয়েছে।পারিবারিক সূত্রে জানা যায়, মনিরুজ্জামান সরদার কর্মজীবনের শুরুতে বিল গোবিন্দপুর উচ্চ বিদ্

মনিরুজ্জামান সরদারের জানাজায় দলমত নির্বিশেষে হাজারো মানুষের অংশগ্রহণ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার প্রবীণ রাজনীতিক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুজ্জামান সরদারের জানাজায় দলমত নির্বিশেষে হাজারো মানুষ অংশ নিয়েছেন।

বিকেলে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিল গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলার বিল গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মনিরুজ্জামান সরদার (৮০) সকালে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জানাজায় আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। এতে প্রায় পাঁচ হাজার মানুষের সমাগম ঘটে বলে এলাকাবাসীর দাবি।

জানাজার আগে সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক বক্তব্যে বক্তারা বলেন, মনিরুজ্জামান সরদার ছিলেন একজন সৎ, উদার ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন। তার মৃত্যুতে এলাকার অপূরণীয় ক্ষতি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মনিরুজ্জামান সরদার কর্মজীবনের শুরুতে বিল গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি স্থানীয় সরকার ও রাজনীতিতে সক্রিয় হন। তিনি তিনবার নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং দুইবার ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

জানাজার নামাজে ইমামতি করেন গত জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবক মণ্ডলীর সদস্য শাহ মো. আকরাম আলী। জানাজা শেষে বিল গোবিন্দপুর গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow