মনে হচ্ছে এফডিসি পুনরুজ্জীবিত হয়েছে: অনন্ত জলিল
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিতে এসে চলচ্চিত্রের বর্তমান অবস্থা ও শিল্পী সমিতির ভূমিকা নিয়ে কথা বলেছেন চিত্রনায়ক অনন্ত জলিল। শুক্রবার (৩ জুলাই) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অনন্ত বলেন, 'মনে হচ্ছে এফডিসি পুনরুজ্জীবিত হয়েছে।' এবারের নির্বাচনে তারকাপ্রার্থীর সংখ্যা তুলনামূলক কম কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'অনেকে ব্যস্ত হয়ে পড়েছেন, সময় দিতে পারছেন না। কিন্তু এখনও কেউ কেউ নিজেদের মূল্যবান সময় শিল্পী সমিতির জন্য দিচ্ছেন।' এ সময় নির্বাচনে অংশ নেওয়া কয়েকজন প্রার্থীর ভূয়সী প্রশংসা করেন অনন্ত। তিনি বলেন, 'তায়েব ভাই নিবেদিত প্রাণ। জয়, শিবা শানু সাহেব, আরমান ভাই, চুন্নু ভাই—ওনারা তো সব সময় এফডিসির জন্য কাজ করেন। তারা এফডিসি নিয়ে সবসময় কাজ করেন, তারাই নির্বাচনে দাঁড়িয়েছেন। যারাই জিতুক না কেন, তারা এফডিসি নিয়ে কাজ শুরু করুক।' নিয়মিত চলচ্চিত্রে কাজ করলেও অনেক শিল্পী ভোট দিতে আসেননি, এ বিষয়ে শিল্পী সমিতির কোনো উদ্যোগ নেই কেন—এমন প্রশ্নের উত্তরে অনন্ত বলেন, 'যারা ভোটার, তারা যদি র
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিতে এসে চলচ্চিত্রের বর্তমান অবস্থা ও শিল্পী সমিতির ভূমিকা নিয়ে কথা বলেছেন চিত্রনায়ক অনন্ত জলিল। শুক্রবার (৩ জুলাই) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অনন্ত বলেন, 'মনে হচ্ছে এফডিসি পুনরুজ্জীবিত হয়েছে।'
এবারের নির্বাচনে তারকাপ্রার্থীর সংখ্যা তুলনামূলক কম কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'অনেকে ব্যস্ত হয়ে পড়েছেন, সময় দিতে পারছেন না। কিন্তু এখনও কেউ কেউ নিজেদের মূল্যবান সময় শিল্পী সমিতির জন্য দিচ্ছেন।'
এ সময় নির্বাচনে অংশ নেওয়া কয়েকজন প্রার্থীর ভূয়সী প্রশংসা করেন অনন্ত। তিনি বলেন, 'তায়েব ভাই নিবেদিত প্রাণ। জয়, শিবা শানু সাহেব, আরমান ভাই, চুন্নু ভাই—ওনারা তো সব সময় এফডিসির জন্য কাজ করেন। তারা এফডিসি নিয়ে সবসময় কাজ করেন, তারাই নির্বাচনে দাঁড়িয়েছেন। যারাই জিতুক না কেন, তারা এফডিসি নিয়ে কাজ শুরু করুক।'
নিয়মিত চলচ্চিত্রে কাজ করলেও অনেক শিল্পী ভোট দিতে আসেননি, এ বিষয়ে শিল্পী সমিতির কোনো উদ্যোগ নেই কেন—এমন প্রশ্নের উত্তরে অনন্ত বলেন, 'যারা ভোটার, তারা যদি রিনিউয়াল না করেন, তাহলে ভোট দিতে পারবেন কীভাবে?'
বর্তমানে অনন্ত জলিলের প্রযোজনা ও অভিনয়ে ‘দ্য আপাই’ এবং ‘নেত্রী: দ্য লিডার’ নামে দুটি সিনেমার কাজ চলছে। এর আগে তিনি ও তার স্ত্রী বর্ষা ঘোষণা দিয়েছিলেন, হাতে থাকা অসমাপ্ত প্রকল্প শেষ করে স্থায়ীভাবে চলচ্চিত্র থেকে সরে দাঁড়াবেন। সর্বশেষ এই জুটিকে বড় পর্দায় দেখা গেছে 'কিল হিম' সিনেমায়।
What's Your Reaction?