মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির চাঞ্চল্যকর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব ইমামুল হাফিজ নাদিমের ব্যবহৃত ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে রাজধানীর ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনের ১৬ তলায় এই চুরির ঘটনা ঘটে।  জানা গেছে, ভবনটির একই তলায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহাদী আমিন এবং প্রতিমন্ত্রী নুরুল হক নুরের দপ্তর রয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চুরি হওয়া ল্যাপটপটি এইচপি (HP) ব্র্যান্ডের। এটি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব মো. ইমামুল হাফিজ নাদিম দাপ্তরিক কাজে ব্যবহার করতেন। সূত্র জানায়, দুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারির শাকিরুল ইসলামের কক্ষে পিএস ইমামুল হাফিজ প্রবেশ করেন। মাত্র পাঁচ মিনিট পর ফিরে এসে তিনি দেখেন তার টেবিলে রাখা ল্যাপটপটি নেই। ওই সময় বিদ্যুৎ ছিল না। এছাড়া কক্ষের বাইরে লোকসমাগমও ছিল। পরবর্তীতে তল্লাশি চালানো হলেও ল্যাপটপটি উদ্ধার করা যায়নি। এদিকে নিরাপত্তা কর্মীরা সিসি

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির চাঞ্চল্যকর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব ইমামুল হাফিজ নাদিমের ব্যবহৃত ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে রাজধানীর ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনের ১৬ তলায় এই চুরির ঘটনা ঘটে। 

জানা গেছে, ভবনটির একই তলায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহাদী আমিন এবং প্রতিমন্ত্রী নুরুল হক নুরের দপ্তর রয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চুরি হওয়া ল্যাপটপটি এইচপি (HP) ব্র্যান্ডের। এটি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব মো. ইমামুল হাফিজ নাদিম দাপ্তরিক কাজে ব্যবহার করতেন।

সূত্র জানায়, দুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারির শাকিরুল ইসলামের কক্ষে পিএস ইমামুল হাফিজ প্রবেশ করেন। মাত্র পাঁচ মিনিট পর ফিরে এসে তিনি দেখেন তার টেবিলে রাখা ল্যাপটপটি নেই। ওই সময় বিদ্যুৎ ছিল না। এছাড়া কক্ষের বাইরে লোকসমাগমও ছিল। পরবর্তীতে তল্লাশি চালানো হলেও ল্যাপটপটি উদ্ধার করা যায়নি।

এদিকে নিরাপত্তা কর্মীরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান, খয়েরি রঙের শার্ট ও ধূসর প্যান্ট পরিহিত আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তি কালো ব্যাগ নিয়ে দপ্তর থেকে বের হচ্ছেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যাগের মধ্যেই চুরি হওয়া ল্যাপটপটি ছিল। এতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কিছু নথিও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ভবনের নিরাপত্তা ইনচার্জ পিসি আশরাফুল আলম গণমাধ্যমকে বলেন, ঘটনার পরপরই আমরা উপস্থিত সবার ব্যাগ তল্লাশি করেছি। আমাদের জনবল খুবই সীমিত- মোট ২২ জন আনসার পুরো ভবনে দায়িত্ব পালন করেন। নিরাপত্তার তুলনায় জনবল কম। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow