মন্ত্রণালয়ে যোগ দিলেন নতুন বাণিজ্য সচিব

নবনিযুক্ত বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান তার কর্মস্থল বাণিজ্য মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে আসেন। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য সচিবকে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য মন্ত্রণালয়ে স্বাগত জানান। এ সময় মন্ত্রী নবনিযুক্ত সচিবকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচয়ও করিয়ে দেন। এরপর সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত পরিচয়পর্বে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপ-সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন বাণিজ্য সচিব পদে এখন দায়িত্ব নেওয়া আতাউর রহমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল ২৫ মে। তারপর বেশ কিছু সময় তিনি এ পদে যোগ দিতে পারেননি। আতাউর রহমান ইকোনমিক ক্যাডারের ১৮তম ব্যাচের অফিসার। গত ১৭ এপ্রিল বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা যাওয়ার পর থেকে এই মন্ত্রণালয়ে সচিবের চলতি দায়িত্ব পালন করছেন অতিরিক্ত সচিব আবদুর রহিম খান। দীর্ঘদিন এ মন্ত্রণালয়ে কাজের অভিজ্ঞতা থাকায় প্রশাসনের ১৫তম ব্যাচের এই অফিসারকেই সচিব হিসেবে রাখার দাবি ছিল। কিন্তু, ঈদের ছুটির মধ্যে আতাউর রহমানকে সচিব নিয়োগ দেওয়ায় একধরনের জটিলত

মন্ত্রণালয়ে যোগ দিলেন নতুন বাণিজ্য সচিব

নবনিযুক্ত বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান তার কর্মস্থল বাণিজ্য মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে আসেন। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য সচিবকে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য মন্ত্রণালয়ে স্বাগত জানান।

এ সময় মন্ত্রী নবনিযুক্ত সচিবকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচয়ও করিয়ে দেন।

এরপর সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত পরিচয়পর্বে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপ-সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন বাণিজ্য সচিব পদে এখন দায়িত্ব নেওয়া আতাউর রহমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল ২৫ মে। তারপর বেশ কিছু সময় তিনি এ পদে যোগ দিতে পারেননি। আতাউর রহমান ইকোনমিক ক্যাডারের ১৮তম ব্যাচের অফিসার।

গত ১৭ এপ্রিল বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা যাওয়ার পর থেকে এই মন্ত্রণালয়ে সচিবের চলতি দায়িত্ব পালন করছেন অতিরিক্ত সচিব আবদুর রহিম খান। দীর্ঘদিন এ মন্ত্রণালয়ে কাজের অভিজ্ঞতা থাকায় প্রশাসনের ১৫তম ব্যাচের এই অফিসারকেই সচিব হিসেবে রাখার দাবি ছিল।

কিন্তু, ঈদের ছুটির মধ্যে আতাউর রহমানকে সচিব নিয়োগ দেওয়ায় একধরনের জটিলতা তৈরি হয়। এরইমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সেই অতিরিক্ত সচিব আবদুর রহিম খানকে গত ১ জুন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। যদিও তিনি বাণিজ্য মন্ত্রণালয়েই দায়িত্ব পালন করছেন।

এদিকে, নতুন বাণিজ্য সচিবের পরিচয়পর্বে বাণিজ্যমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, সবার প্রতি ন্যায়সংগত আচরণ নিশ্চিত করতে হবে। যেন মেধাবী ও যোগ্য কর্মকর্তারা তাদের দক্ষতা ও সম্ভাবনা পূর্ণভাবে কাজে লাগানোর সুযোগ পান। কোনো ধরনের অপ্রয়োজনীয় প্রতিবন্ধকতা সৃষ্টি না করে যোগ্য ব্যক্তিদের উৎসাহিত করতে হবে।

তিনি বাণিজ্য সচিবের উদ্দেশে বলেন, আমার ব্যক্তিগত বিশ্বাস, আপনার একাডেমিক ও কর্মজীবনের অভিজ্ঞতা আপনাকে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা দিয়েছে। আপনার নেতৃত্বে বাণিজ্য মন্ত্রণালয় আগামী দিনে আরও গতিশীল, দক্ষ এবং ফলাফলমুখী প্রতিষ্ঠানে পরিণত হবে।

নবনিযুক্ত বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান বলেন, বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা, আগামী অর্থবছরের পরিকল্পনা এবং পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনায় বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য নির্ধারিত লক্ষ্যসমূহ নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন দপ্তর সংস্থা সমূহের সক্ষমতা, চলমান এগ্রিমেন্ট ,পলিসি ও ট্রিটি সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

তিনি আশা প্রকাশ করেন, বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রণালয়ের নিবেদিতপ্রাণ কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপ-সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow