মন্ত্রিসভায় ডাক পেলেন ব্যারিস্টার কায়সার কামাল
মন্ত্রিসভায় ডাক পেয়েছেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি কালবেলাকে জানিয়েছেন, আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছি। সবার দোয়া ও সযোগিতা চাই। জনগণের জন্য কাজ করতে চাই। নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বিপুল ব্যবধানে জয়ী হন তিনি। কামাল ৭২ হাজার ভোটের ব্যবধানে জয় পান।
মন্ত্রিসভায় ডাক পেয়েছেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি।
ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি কালবেলাকে জানিয়েছেন, আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছি। সবার দোয়া ও সযোগিতা চাই। জনগণের জন্য কাজ করতে চাই।
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বিপুল ব্যবধানে জয়ী হন তিনি। কামাল ৭২ হাজার ভোটের ব্যবধানে জয় পান।
What's Your Reaction?