মন্ত্রী হওয়ার আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান আযম খান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট আহমেদ আযম খান।
দলের দুঃসময়ে রাজপথের এই লড়াকু সৈনিক সদ্য অনুষ্ঠিত হওয়া ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
বর্তমানে চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বে থাকা প্রবীণ এই রাজনীতিবিদ বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন টাংগাইল জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
বিগত লীগ সরকারের সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে এবং টকশোতে পরিচিত মুখ আযম খালেদা জিয়া এবং তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী হিসেবেও কাজ করেছেন।
নির্বাচনে বিজয়ী হওয়ার পর আযম খান বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সখীপুর-বাসাইলের সামাজিক, রাজনৈতিক পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ রাখবেন। এ ছাড়া দল মত ও বিরোধী পক্ষের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানান তিনি।