মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব ভায়োলেন্স বলে কোনো কিছু নেই। পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না। এবারের নির্বাচন শান্তিপূর্ণ হবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে করার লক্ষ্যে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় যোগ দেওয়ার পর তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো প্রার্থী অশোভন আচরণ করলে, তা সমাজে প্রকাশ পেলে এমনিতেই কোণঠাসা হয়ে যাবে। বেশি কিছু করলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, নির্বাচনে কোনো সহিংসতা হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্ততি ভালো। নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র নিয়মিত উদ্ধার হচ্ছে বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নেই  : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব ভায়োলেন্স বলে কোনো কিছু নেই। পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না। এবারের নির্বাচন শান্তিপূর্ণ হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে করার লক্ষ্যে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় যোগ দেওয়ার পর তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো প্রার্থী অশোভন আচরণ করলে, তা সমাজে প্রকাশ পেলে এমনিতেই কোণঠাসা হয়ে যাবে। বেশি কিছু করলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে কোনো সহিংসতা হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্ততি ভালো। নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র নিয়মিত উদ্ধার হচ্ছে বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow