মমতা দিদি যতদিন বেঁচে আছেন, তার সঙ্গে থাকব: দেব

‘মমতা ব্যানার্জীর জন্য আমার ভালোবাসা সারাজীবন থাকবে। কাল থেকে নতুন তৃণমূলে যাচ্ছি না। মমতা দিদি যতদিন বেঁচে আছেন, আমি তার সঙ্গেই আছি।’—সম্প্রতি তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে চলা তীব্র রাজনৈতিক জল্পনা ও বিদ্রোহের খবরের মাঝেই এমন বিস্ফোরক ও স্পষ্ট মন্তব্য করলেন ঘাটালের তারকা সংসদ সদস্য ও দুই বাংলার জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী (দেব)। লোকসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর দলটির বেশ কয়েকজন সংসদ সদস্য ও বিধায়ক যখন বিদ্রোহ ঘোষণা করছেন, ঠিক তখনই নিজের অবস্থান পরিষ্কার করলেন এই অভিনেতা-রাজনীতিক। আরও পড়ুন মমতার দলে ভাঙনের নেপথ্যে কি দিল্লিতে শুভেন্দুর সেই বৈঠক? তৃণমূলের সাম্প্রতিক বিপর্যয়ের পর দলটির অভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্যে। এরই মধ্যে দিল্লির রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, তৃণমূলের প্রায় ২০ জন বিদ্রোহী সংসদ সদস্য বিজেপির কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে একটি গোপন বৈঠক করেছেন। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, সেই বৈঠকে ঘাটালের বিদায়ী সংসদ সদস্য দেবকেও দেখা গিয়েছিল। এরপর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে—তবে কি দেবও এবার দলবদল করছেন? এই জল্পনার মাঝেই মঙ্গলবার (৯ জুন) পূর্ব মেদিনীপুর, পশ্চি

মমতা দিদি যতদিন বেঁচে আছেন, তার সঙ্গে থাকব: দেব

‘মমতা ব্যানার্জীর জন্য আমার ভালোবাসা সারাজীবন থাকবে। কাল থেকে নতুন তৃণমূলে যাচ্ছি না। মমতা দিদি যতদিন বেঁচে আছেন, আমি তার সঙ্গেই আছি।’—সম্প্রতি তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে চলা তীব্র রাজনৈতিক জল্পনা ও বিদ্রোহের খবরের মাঝেই এমন বিস্ফোরক ও স্পষ্ট মন্তব্য করলেন ঘাটালের তারকা সংসদ সদস্য ও দুই বাংলার জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী (দেব)।

লোকসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর দলটির বেশ কয়েকজন সংসদ সদস্য ও বিধায়ক যখন বিদ্রোহ ঘোষণা করছেন, ঠিক তখনই নিজের অবস্থান পরিষ্কার করলেন এই অভিনেতা-রাজনীতিক।

তৃণমূলের সাম্প্রতিক বিপর্যয়ের পর দলটির অভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্যে। এরই মধ্যে দিল্লির রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, তৃণমূলের প্রায় ২০ জন বিদ্রোহী সংসদ সদস্য বিজেপির কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে একটি গোপন বৈঠক করেছেন। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, সেই বৈঠকে ঘাটালের বিদায়ী সংসদ সদস্য দেবকেও দেখা গিয়েছিল। এরপর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে—তবে কি দেবও এবার দলবদল করছেন?

এই জল্পনার মাঝেই মঙ্গলবার (৯ জুন) পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা নিয়ে কোলাঘাটের বলাকা মঞ্চে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা সেই প্রশাসনিক বৈঠকে সশরীরে উপস্থিত হন তৃণমূল সংসদ সদস্য দেব। আর এই বৈঠক শেষেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ও দলবদল নিয়ে মুখ খোলেন তিনি।

‘শুভেন্দু দা কথা দিয়েছেন’

কোলাঘাটের প্রশাসনিক বৈঠক শেষে দেব সাংবাদিকদের জানান, রাজনীতি ও দলমতের ঊর্ধ্বে উঠে তিনি তার নির্বাচনি এলাকা ঘাটালের মানুষের জন্য কাজ করতে এসেছেন। দেব বলেন, ‘রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী, দিদি (মমতা ব্যানার্জী) যখনই প্রশাসনিক বৈঠকে ডাকতেন, আমি আসতাম। আজ বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু দাও আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং ঘাটালের প্রধান সমস্যাগুলো নিয়ে কথা বলার সুযোগ দিয়েছেন।’

ঘাটাল লোকসভা কেন্দ্রের দীর্ঘদিনের বন্যা সমস্যা এবং ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ নিয়ে দেব বলেন, ‘ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছিল মমতা ব্যানার্জীর হাত ধরে। ২০১৪ সাল থেকে এই লড়াইটা চলছে। ২০২৪ সালেও আমি যখন নির্বাচনে দাঁড়াতে চাইনি, তখনও দিদি কথা দিয়ে কথা রেখেছিলেন এবং বাজেটে ৫০০ কোটি রুপি বরাদ্দ করেছিলেন। কিন্তু এবার জনগণের রায় সম্পূর্ণ আলাদা। রাজ্যে নতুন সরকার এসেছে, নতুন মুখ্যমন্ত্রী এসেছেন। ঘাটালের প্রতিনিধি হিসেবে আজ আমি শুভেন্দু দার কাছে এসেছিলাম। মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন যে বর্তমান ডবল ইঞ্জিন সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সম্পূর্ণ করবে।’

দেব আরও বলেন, ‘ঘাটালের মানুষ আমার ওপর বিশ্বাস রেখে ভোট দিয়েছিলেন। আজ শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, এটাই বাস্তব এবং সবাইকে এটা মানতে হবে। আমার লক্ষ্য হলো কেন্দ্রীয় সরকার ও শুভেন্দু দার বর্তমান রাজ্য সরকারের সহায়তায় ২০২৯ সালের আগেই যেন ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হয়।’

‘দেব পাল্টায়নি’

নিজের রাজনৈতিক আদর্শের কথা পুনর্ব্যক্ত করে এই অভিনেতা-রাজনীতিক বলেন, ‘প্রথম থেকে সবাই আমাকে দেখেছেন যে আমি সৌজন্যের রাজনীতি করি। এখন যদি কেউ বলে আমি পাল্টে গেছি, তবে তা ভুল। দেব পাল্টায়নি। দেব একটাই রাজনীতি চেনে—মানুষকে এক রাখার এবং ভালোবাসা দেওয়ার। বিমান বন্দরে যখন আমাকে দেখে কেউ জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিল, আমি তাকেও বুকে জড়িয়ে ধরেছিলাম। আমি কখনো এমন কোনো কাজ বা বক্তব্য রাখিনি যাতে দলের নাম খারাপ হয়।’

ভবিষ্যতের রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জানতে চাওয়া হলে দেব অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, ‘আমি দিল্লিতে গিয়ে থাকি বা আজকের বৈঠকে উপস্থিত থাকি, সবটাই তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য হিসেবে করেছি। ভবিষ্যতে কী হবে, তা নিয়ে এখন কিছু বলতে চাইছি না। তবে একটা কথা পরিষ্কার—মমতা দিদি যতদিন বেঁচে আছেন, আমি তার সঙ্গেই থাকব।’

ডিডি/কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow