ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বেসরকারিভাবে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে। ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ৪৪ হাজার ৬২৩ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা ফলাফল উপজেলা পরিষদ হলরুমে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: ফিরোজ হোসেনের কাছে জমা দেন। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফলাফল সংগ্রহ ও পরিবেশন করেন। ১০৭টি কেন্দ্রের ফলাফলে দেখা যায় ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ১ লাখ ১০ হাজার ২১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম পেয়েছেন ৬৫ হাজার ৫৯১ ভোট। ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে ৪৪ হাজার ৬২৩ ভোটে বিজয়ী ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: ফিরোজ হোসেন।

ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বেসরকারিভাবে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে। ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ৪৪ হাজার ৬২৩ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা ফলাফল উপজেলা পরিষদ হলরুমে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: ফিরোজ হোসেনের কাছে জমা দেন। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফলাফল সংগ্রহ ও পরিবেশন করেন।

১০৭টি কেন্দ্রের ফলাফলে দেখা যায় ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ১ লাখ ১০ হাজার ২১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম পেয়েছেন ৬৫ হাজার ৫৯১ ভোট। ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে ৪৪ হাজার ৬২৩ ভোটে বিজয়ী ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: ফিরোজ হোসেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow