ময়মনসিংহে জেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর কাচিঝুলি এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে "পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান" পরিচালিত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়। ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান-এর নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।অভিযানের অংশ হিসেবে সড়ক, ড্রেন, খালপাড়, খোলা স্থান ও সম্ভাব্য মশার প্রজননস্থল পরিষ্কার করা হয়। এছাড়া, জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তার রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়।জেলা প্রশাসক জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর সফলতা নির্ভর করে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতার ওপর। তাই প্রত্যেক নাগরিকের উচিত নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখা, কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননের অনুকূল পরিবেশ ধ্বংস করা। তিনি সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা বজায় রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার এবং অন্যকেও সচেতন করার আহ্বান জানান। জেলা প্রশাসক

ময়মনসিংহে জেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর কাচিঝুলি এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে "পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান" পরিচালিত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়। ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান-এর নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

অভিযানের অংশ হিসেবে সড়ক, ড্রেন, খালপাড়, খোলা স্থান ও সম্ভাব্য মশার প্রজননস্থল পরিষ্কার করা হয়। এছাড়া, জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তার রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়।

জেলা প্রশাসক জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর সফলতা নির্ভর করে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতার ওপর। তাই প্রত্যেক নাগরিকের উচিত নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখা, কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননের অনুকূল পরিবেশ ধ্বংস করা। তিনি সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা বজায় রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার এবং অন্যকেও সচেতন করার আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, সম্মিলিত উদ্যোগেই গড়ে উঠবে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও ডেঙ্গুমুক্ত ময়মনসিংহ। "পরিচ্ছন্নতা হোক অভ্যাস, ডেঙ্গুমুক্ত হোক আমাদের বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে অভিযানটি পরিচালিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow