ময়মনসিংহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) উপজেলার কাশিমপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৯ নম্বর কাশিমপুর ইউনিয়নের রঘুনাথপুর মধ্যপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- ওই গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে মো. হোসাইন (৬) এবং সাকিবের মেয়ে মারিয়াম (৫)। স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশে খেলাধুলার সময় অসাবধানতাবশত দুই শিশু পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল আনুমানিক ২টা ৪০ মিনিটে তাদের মৃত ঘোষণা করেন। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জাগো নিউজকে জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। হোসাইন সুলভ/কেএইচকে/এএসএম

ময়মনসিংহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) উপজেলার কাশিমপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৯ নম্বর কাশিমপুর ইউনিয়নের রঘুনাথপুর মধ্যপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- ওই গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে মো. হোসাইন (৬) এবং সাকিবের মেয়ে মারিয়াম (৫)।

স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশে খেলাধুলার সময় অসাবধানতাবশত দুই শিশু পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল আনুমানিক ২টা ৪০ মিনিটে তাদের মৃত ঘোষণা করেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জাগো নিউজকে জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হোসাইন সুলভ/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow