মরক্কো-হাইতির উত্তেজনাপূর্ণ প্রথমার্ধ ২-২ সমতায়

তুমুল উত্তেজনার প্রথমার্ধের খেলা হয়েছে হাইতি ও মরক্কোর। বিদায় নিশ্চিত হওয়া হাইতি দুইবার এগিয়ে গিয়েও লাভ হয়নি। দুইবারই সমতা ফিরিয়েছে মরক্কো। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে ২-২ সমতায়। আটালান্টা স্টেডিয়ামে প্রথমার্ধের হাইতির হয়ে গোল দুটির একটি এসেছে আত্মঘাতী। পরেরটি করেন উইলসন ইসিদোর। আশরাফ হাকিমি ও সাইবারি করেন মরক্কোর হয়ে গোল। মরক্কোকে স্তব্ধ করে দিয়ে গোল পেয়েছে হাইতি। মরক্কোর গোলকিপার বুনোর ভুলে এগিয়ে যায় হাইতি দশম মিনিটে। বিশ্বকাপ ইতিহাসে এটি হাইতির প্রথম গোল ও এই বিশ্বকাপের ১৫০তম গোল। ৩৯ মিনিটে হাকিমির গোলে সমতায় ফেরে মরক্কো। এল খান্নুসের শট প্লাসিড ঠেকালেও ফিরতি বল গোলমুখে পড়ে থাকে। সবার আগে সেখানে পৌঁছে আশরাফ হাকিমি কাছ থেকে বল জালে জড়িয়ে দেন। হাইতির ঐতিহাসিক গোলের দ্রুতই জবাব দিল মরক্কো। সমতা ফেরালেও হাইতি আবারও গোল করে বসে ৪৩ মিনিটে। ইসিদোরের দুর্দান্ত দূরপাল্লার শট জালের ওপরের বাঁ কোণে গিয়ে লাগে। বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ায় মরক্কোর ভুলের সুযোগ নিয়ে হাইতিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। হাইতি এগিয়ে গিয়েও সেই লিড ধরে রাখতে আরেকবার ব্যর্থ হয়। যোগ করা সময়ের প্রথম মিনিটে একাধিক সুযোগ হাত

মরক্কো-হাইতির উত্তেজনাপূর্ণ প্রথমার্ধ ২-২ সমতায়

তুমুল উত্তেজনার প্রথমার্ধের খেলা হয়েছে হাইতি ও মরক্কোর। বিদায় নিশ্চিত হওয়া হাইতি দুইবার এগিয়ে গিয়েও লাভ হয়নি। দুইবারই সমতা ফিরিয়েছে মরক্কো। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে ২-২ সমতায়।

আটালান্টা স্টেডিয়ামে প্রথমার্ধের হাইতির হয়ে গোল দুটির একটি এসেছে আত্মঘাতী। পরেরটি করেন উইলসন ইসিদোর। আশরাফ হাকিমি ও সাইবারি করেন মরক্কোর হয়ে গোল।

মরক্কোকে স্তব্ধ করে দিয়ে গোল পেয়েছে হাইতি। মরক্কোর গোলকিপার বুনোর ভুলে এগিয়ে যায় হাইতি দশম মিনিটে। বিশ্বকাপ ইতিহাসে এটি হাইতির প্রথম গোল ও এই বিশ্বকাপের ১৫০তম গোল।

৩৯ মিনিটে হাকিমির গোলে সমতায় ফেরে মরক্কো। এল খান্নুসের শট প্লাসিড ঠেকালেও ফিরতি বল গোলমুখে পড়ে থাকে। সবার আগে সেখানে পৌঁছে আশরাফ হাকিমি কাছ থেকে বল জালে জড়িয়ে দেন। হাইতির ঐতিহাসিক গোলের দ্রুতই জবাব দিল মরক্কো।

সমতা ফেরালেও হাইতি আবারও গোল করে বসে ৪৩ মিনিটে। ইসিদোরের দুর্দান্ত দূরপাল্লার শট জালের ওপরের বাঁ কোণে গিয়ে লাগে। বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ায় মরক্কোর ভুলের সুযোগ নিয়ে হাইতিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

হাইতি এগিয়ে গিয়েও সেই লিড ধরে রাখতে আরেকবার ব্যর্থ হয়। যোগ করা সময়ের প্রথম মিনিটে একাধিক সুযোগ হাতছাড়া করার পর অবশেষে গোল পান সাইবারি। হাকিমির নিচু ক্রসে দিয়াজ বল ছেড়ে দিলে বক্সের মাঝখানে থাকা সাইবারি প্রথম ছোঁয়াতেই শট নেন। বল গিয়ে জড়ায় জালের নিচের বাঁ কোণে। ম্যাচে ২-২ সমতা ফেরালো মরক্কো।

আইএন/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow