মরক্কোর হারে লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ 

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে মরক্কো। ম্যাচের পর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে মরক্কো সমর্থকরা। এতে এক পুলিশ সদস্য আহন হন এবং গ্রেপ্তার হন একাধিক সমর্থক। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ম্যাচ শেষ হওয়ার পর মরক্কোর সমর্থকরা রাস্তায় নেমে আসেন। এসময় তাদের যানবাহনের ওপর উঠতে, আতশবাজি ও ফ্লেয়ার জ্বালাতে এবং সড়ক অবরোধ করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা নিয়ন্ত্রণকারী (রায়ট) পুলিশ সমর্থকদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করে। স্থানীয় পুলিশ জানায়, বিশৃঙ্খলার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, সংঘাতের আশঙ্কায় প্যারিসে ২০ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে সেখানে তেমন কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি।  ফ্রান্সের কাছে হেরে এবারের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে আফ্রিকার দেশ মরক্কোর। এই বিদায়ের পর লন্ডনের পরিস্থিতি সংঘাতে রূপ নেওয়ায় কঠোর অবস্থানে যেতে বাধ্য হয় পুলিশ। 

মরক্কোর হারে লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ 

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে মরক্কো। ম্যাচের পর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে মরক্কো সমর্থকরা। এতে এক পুলিশ সদস্য আহন হন এবং গ্রেপ্তার হন একাধিক সমর্থক।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ম্যাচ শেষ হওয়ার পর মরক্কোর সমর্থকরা রাস্তায় নেমে আসেন। এসময় তাদের যানবাহনের ওপর উঠতে, আতশবাজি ও ফ্লেয়ার জ্বালাতে এবং সড়ক অবরোধ করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা নিয়ন্ত্রণকারী (রায়ট) পুলিশ সমর্থকদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করে।

স্থানীয় পুলিশ জানায়, বিশৃঙ্খলার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, সংঘাতের আশঙ্কায় প্যারিসে ২০ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে সেখানে তেমন কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। 

ফ্রান্সের কাছে হেরে এবারের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে আফ্রিকার দেশ মরক্কোর। এই বিদায়ের পর লন্ডনের পরিস্থিতি সংঘাতে রূপ নেওয়ায় কঠোর অবস্থানে যেতে বাধ্য হয় পুলিশ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow