মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টা নারীর
ফটিকছড়িতে একটি জুয়েলারি দোকানের কর্মচারীদের চোখে মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টাকালে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন দোকান মালিক। মঙ্গলবার (১২ মে) দুপুর ২টার দিকে থানার সামনে বিবিরহাট এলাকার টুন্টু জুয়েলার্সে এ ঘটনা ঘটে। আটক ওই নারীর নাম সালমা আকতার (২৮)। তিনি উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও দোকান সূত্রে জানা যায়, সালমা আক্তার ক্রেতা সেজে কৌশলে দোকানে প্রবেশ করে কিছুক্ষণ স্বর্ণালংকার দেখার ভান করেন। একপর্যায়ে তিনি সঙ্গে থাকা মরিচের গুঁড়া দোকানের দুই কর্মচারীর চোখে ছুড়ে মারেন। এতে তারা সাময়িকভাবে দিশেহারা হয়ে পড়লেও একজন কর্মচারী বিচক্ষণতার সঙ্গে তাকে ধরে ফেলেন। এ সময় স্থানীয় লোকজন দ্রুত দোকানে ছুটে এসে ওই নারীকে আটক করেন। পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভির ভিডিওতে দেখা যায়, দোকানে প্রবেশের পর হঠাৎ করেই ওই নারী কর্মচারীদের চোখে মরিচের গুঁড়া নিক্ষেপ করেন। তবে কর্মচারীদের তৎপরতায় তার ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হয়ে যায়। ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার
ফটিকছড়িতে একটি জুয়েলারি দোকানের কর্মচারীদের চোখে মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টাকালে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন দোকান মালিক।
মঙ্গলবার (১২ মে) দুপুর ২টার দিকে থানার সামনে বিবিরহাট এলাকার টুন্টু জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
আটক ওই নারীর নাম সালমা আকতার (২৮)। তিনি উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও দোকান সূত্রে জানা যায়, সালমা আক্তার ক্রেতা সেজে কৌশলে দোকানে প্রবেশ করে কিছুক্ষণ স্বর্ণালংকার দেখার ভান করেন। একপর্যায়ে তিনি সঙ্গে থাকা মরিচের গুঁড়া দোকানের দুই কর্মচারীর চোখে ছুড়ে মারেন।
এতে তারা সাময়িকভাবে দিশেহারা হয়ে পড়লেও একজন কর্মচারী বিচক্ষণতার সঙ্গে তাকে ধরে ফেলেন। এ সময় স্থানীয় লোকজন দ্রুত দোকানে ছুটে এসে ওই নারীকে আটক করেন। পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভির ভিডিওতে দেখা যায়, দোকানে প্রবেশের পর হঠাৎ করেই ওই নারী কর্মচারীদের চোখে মরিচের গুঁড়া নিক্ষেপ করেন। তবে কর্মচারীদের তৎপরতায় তার ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হয়ে যায়।
ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রবিউল আলম খান কালবেলাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।
What's Your Reaction?