মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

দীর্ঘদিন বন্ধ থাকার পর মরিশাসে বাংলাদেশের শ্রমবাজার আবারও চালু হতে যাচ্ছে। দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু করতে শিগগিরই একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করবে বাংলাদেশ ও মরিশাস। সোমবার (৮ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের (আইএলও) সাইডলাইনে দুই দেশের মন্ত্রিপর্যায়ের এক দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে সম্মতি হয়। জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম অংশ নেন। বৈঠকে মরিশাসে বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা, বন্ধ শ্রমবাজার পুনরায় চালু এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকের শুরুতে বাংলাদেশের মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মরিশাস সরকারকে শুভেচ্ছা জানান। একইসঙ্গে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের লক্ষ্যে সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষরের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান। বাংলাদেশের দক্ষ জনশক্তির সক্ষমতার কথা তুলে ধর

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার
দীর্ঘদিন বন্ধ থাকার পর মরিশাসে বাংলাদেশের শ্রমবাজার আবারও চালু হতে যাচ্ছে। দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু করতে শিগগিরই একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করবে বাংলাদেশ ও মরিশাস। সোমবার (৮ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের (আইএলও) সাইডলাইনে দুই দেশের মন্ত্রিপর্যায়ের এক দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে সম্মতি হয়। জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম অংশ নেন। বৈঠকে মরিশাসে বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা, বন্ধ শ্রমবাজার পুনরায় চালু এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকের শুরুতে বাংলাদেশের মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মরিশাস সরকারকে শুভেচ্ছা জানান। একইসঙ্গে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের লক্ষ্যে সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষরের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান। বাংলাদেশের দক্ষ জনশক্তির সক্ষমতার কথা তুলে ধরে তিনি বলেন, ঐতিহ্যবাহী টেক্সটাইল খাতের পাশাপাশি বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলী, নার্স, হিসাবরক্ষকসহ বিভিন্ন পেশার উচ্চ দক্ষতাসম্পন্ন জনশক্তি মরিশাসে পাঠাতে সরকার প্রস্তুত রয়েছে। বৈঠক শেষে মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণও জানান তিনি। বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানিয়ে মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম বলেন, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে তাদের সরকার অত্যন্ত আগ্রহী। বিশেষ করে দেশটির ওয়ান-স্টপ টেক্সটাইল শিল্পের সম্প্রসারণে বিপুল সংখ্যক দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে সমঝোতা স্মারকের একটি খসড়া খুব শিগগিরই বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে। এ সময় মরিশাসে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করে দেশটির সরকার। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল ইসলাম এবং বাংলাদেশ মিশনের প্রথম সচিব মো. আমিনুল ইসলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow