মশা নিয়ন্ত্রণে নগরবাসীকেও সচেতন হতে হবে : ডিএসসিসি প্রশাসক

মশা নিয়ন্ত্রণে নগরবাসীকেও সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, ‘আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সাপ্তাহিক ক্লিনিং ডের আওতায় আমরা নগরজুড়ে বিশেষ কার্যক্রম পরিচালনা করছি। তবে মশা নিয়ন্ত্রণে সফল হতে হলে নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। নিজেদের বাসাবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়া আমাদের নাগরিক দায়িত্ব।’ শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালসংলগ্ন সড়ক দ্বীপে (প্রত্যাশা চত্বর) শাহবাগ থানা বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবদুস সালাম বলেন, ‘ঢাকা শহরকে একটি বাসযোগ্য, আধুনিক এবং ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন নিরলস কাজ করে যাচ্ছে। তবে এই লক্ষ্য বাস্তবায়নে শুধু সরকার ও প্রশাসনের কার্যক্রমই যথেষ্ট নয়। পাশাপাশি রাজনৈতিক সংগঠন এবং সাধারণ নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টা একান্ত প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘ঢাকা শহরকে সবুজায়নের ম

মশা নিয়ন্ত্রণে নগরবাসীকেও সচেতন হতে হবে : ডিএসসিসি প্রশাসক

মশা নিয়ন্ত্রণে নগরবাসীকেও সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, ‘আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সাপ্তাহিক ক্লিনিং ডের আওতায় আমরা নগরজুড়ে বিশেষ কার্যক্রম পরিচালনা করছি। তবে মশা নিয়ন্ত্রণে সফল হতে হলে নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। নিজেদের বাসাবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়া আমাদের নাগরিক দায়িত্ব।’

শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালসংলগ্ন সড়ক দ্বীপে (প্রত্যাশা চত্বর) শাহবাগ থানা বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘ঢাকা শহরকে একটি বাসযোগ্য, আধুনিক এবং ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন নিরলস কাজ করে যাচ্ছে। তবে এই লক্ষ্য বাস্তবায়নে শুধু সরকার ও প্রশাসনের কার্যক্রমই যথেষ্ট নয়। পাশাপাশি রাজনৈতিক সংগঠন এবং সাধারণ নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টা একান্ত প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘ঢাকা শহরকে সবুজায়নের মাধ্যমে সুশোভিত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের এই বৃক্ষরোপণ কর্মসূচি একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কার্যক্রম শহরকে বাসযোগ্য রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।’

অনুষ্ঠানের শুরুতে প্রশাসক সরকারি কর্মচারী হাসপাতালসংলগ্ন সড়ক দ্বীপে একটি চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। 

এ সময় শাহবাগ থানা বিএনপি ও স্থানীয় অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow