মশা নিয়ন্ত্রণে ৪১ ওয়ার্ডে বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু

চট্টগ্রাম নগরে মশার উপদ্রব নিয়ন্ত্রণে ৪১টি ওয়ার্ডে বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সোমবার (৯ মার্চ) নগরের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে মশার ওষুধ ছিটিয়ে কর্মসূচির উদ্বোধন করেন চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনকালে মেয়র বলেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে হঠাৎ করে মশার বিস্তার বেড়ে যায়। নগরবাসী যাতে মশার উপদ্রবে দুর্ভোগে না পড়েন, সে জন্য সব ওয়ার্ডে সমন্বিতভাবে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি জানান, এ কর্মসূচির আওতায় নিয়মিত ফগিংয়ের পাশাপাশি লার্ভিসাইড ছেটানো, নালা-নর্দমা পরিষ্কার, আবর্জনা অপসারণ এবং জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে মশার প্রজনন রোধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মেয়র বলেন, কোথাও অবহেলার কারণে পানি জমে মশার বিস্তার ঘটলে প্রয়োজনে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে চসিক আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইড বিটিআই ব্যবহার ক

মশা নিয়ন্ত্রণে ৪১ ওয়ার্ডে বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু

চট্টগ্রাম নগরে মশার উপদ্রব নিয়ন্ত্রণে ৪১টি ওয়ার্ডে বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সোমবার (৯ মার্চ) নগরের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে মশার ওষুধ ছিটিয়ে কর্মসূচির উদ্বোধন করেন চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধনকালে মেয়র বলেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে হঠাৎ করে মশার বিস্তার বেড়ে যায়। নগরবাসী যাতে মশার উপদ্রবে দুর্ভোগে না পড়েন, সে জন্য সব ওয়ার্ডে সমন্বিতভাবে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, এ কর্মসূচির আওতায় নিয়মিত ফগিংয়ের পাশাপাশি লার্ভিসাইড ছেটানো, নালা-নর্দমা পরিষ্কার, আবর্জনা অপসারণ এবং জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হবে।

সমন্বিত উদ্যোগের মাধ্যমে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে মশার প্রজনন রোধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মেয়র বলেন, কোথাও অবহেলার কারণে পানি জমে মশার বিস্তার ঘটলে প্রয়োজনে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে চসিক আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইড বিটিআই ব্যবহার করছে বলেও জানান মেয়র। তিনি বলেন, এই প্রযুক্তি মশার লার্ভা ধ্বংসে কার্যকর এবং পরিবেশবান্ধব।

উদ্বোধনী অনুষ্ঠানে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow