মসজিদ কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। মাজহারুল ইসলাম নামের একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের সুরিয়াবো এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- রানী বেগম, মাসুদ মিয়া, রেজাউল, আবুল হোসেন। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সুরিয়াবো কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে রউফ মিয়াদের সঙ্গে শরিফ মিয়াদের দ্বন্দ্ব চলে আসছিল। ওই দ্বন্দ্বের জের ধরেই শনিবার এশারের নামাজের পর দুপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে শরীফ মিয়াদের লোকজন ধারালো অস্ত্র নিয়ে রউফ মিয়াদের ওপর হামলা চালায়। রউফ মিয়ারাও পাল্টা হামলা চালায়। এতে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মাজহারুল ইসলাম নামের একজনকে আটক করেছে। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। মাজহারুল ইসলাম নামের একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের সুরিয়াবো এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- রানী বেগম, মাসুদ মিয়া, রেজাউল, আবুল হোসেন। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সুরিয়াবো কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে রউফ মিয়াদের সঙ্গে শরিফ মিয়াদের দ্বন্দ্ব চলে আসছিল। ওই দ্বন্দ্বের জের ধরেই শনিবার এশারের নামাজের পর দুপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে শরীফ মিয়াদের লোকজন ধারালো অস্ত্র নিয়ে রউফ মিয়াদের ওপর হামলা চালায়। রউফ মিয়ারাও পাল্টা হামলা চালায়। এতে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মাজহারুল ইসলাম নামের একজনকে আটক করেছে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?