মসজিদে মসজিদে মাইকিং করে চশমা বিক্রি

সিরাজগঞ্জ সদরে মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে সাদ্দাম হোসেন (৩২) নামে এক স্বাস্থ্যকর্মীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন খন্দকার। তিনি জানান, সাদ্দাম বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদে মাইকিং করে সাধারণ মানুষকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে অর্থ আদায় করতেন। এছাড়া তিনি ১২০০ টাকার চশমা ১৫০ টাকায় বিক্রির লোভ দেখিয়ে ডায়াবেটিস, রক্তচাপ, ওজন ও উচ্চতা পরিমাপের জন্য প্রত্যেকের কাছ থেকে ৩০ টাকা আদায় করা হচ্ছে। এই ঘটনায় ওই স্বাস্থ্যকর্মীকে জরিমানা ও ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের মেডিকেল অফিসার ডা. তামান্না, স্যানিটারি ইন্সপেক্টর মঞ্জুর আলম, পরিসংখ্যানবিদ আব্দুর রহিম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এম এ মালেক/কেএইচকে/এএসএম

মসজিদে মসজিদে মাইকিং করে চশমা বিক্রি

সিরাজগঞ্জ সদরে মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে সাদ্দাম হোসেন (৩২) নামে এক স্বাস্থ্যকর্মীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেওয়া হয়।

মসজিদে মসজিদে মাইকিং করে চশমা বিক্রি

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন খন্দকার। তিনি জানান, সাদ্দাম বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদে মাইকিং করে সাধারণ মানুষকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে অর্থ আদায় করতেন। এছাড়া তিনি ১২০০ টাকার চশমা ১৫০ টাকায় বিক্রির লোভ দেখিয়ে ডায়াবেটিস, রক্তচাপ, ওজন ও উচ্চতা পরিমাপের জন্য প্রত্যেকের কাছ থেকে ৩০ টাকা আদায় করা হচ্ছে। এই ঘটনায় ওই স্বাস্থ্যকর্মীকে জরিমানা ও ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের মেডিকেল অফিসার ডা. তামান্না, স্যানিটারি ইন্সপেক্টর মঞ্জুর আলম, পরিসংখ্যানবিদ আব্দুর রহিম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এম এ মালেক/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow