মসজিদের ভিতর ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি স্থানীয় মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে এ ঘটনা ঘটে। আটক ইমাম হাফেজ মাহবুব ওরফে মাহবুল্লাহ (২৩) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খলিশাপুর-বনপাড়া গ্রামের মৃত শাহেদ আলী আকন্দের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পশ্চিম তারাকান্দি গ্রামের মৃত হান্নান মিয়ার সাত বছর বয়সী মেয়ে শিক্ষক মাহাবুব উল্লাহর জন্য দুপুরের খাবার নিয়ে আসে। খাবার দিতে এলে মাহাবুব উল্লাহ শিশুটিকে ফুসলিয়ে তার রুমে ডেকে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটি ভয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। একই সঙ্গে উপস্থিত জনতা অভিযুক্ত শিক্ষক মাহাবুব উল্লাহকে হাতেনাতে আটক করে অবরুদ্ধ করে রাখেন। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের সামনেই বিক্ষোভ করে। এসময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করে। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। এবং

মসজিদের ভিতর ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি স্থানীয় মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ মে) দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আটক ইমাম হাফেজ মাহবুব ওরফে মাহবুল্লাহ (২৩) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খলিশাপুর-বনপাড়া গ্রামের মৃত শাহেদ আলী আকন্দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পশ্চিম তারাকান্দি গ্রামের মৃত হান্নান মিয়ার সাত বছর বয়সী মেয়ে শিক্ষক মাহাবুব উল্লাহর জন্য দুপুরের খাবার নিয়ে আসে। খাবার দিতে এলে মাহাবুব উল্লাহ শিশুটিকে ফুসলিয়ে তার রুমে ডেকে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটি ভয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। একই সঙ্গে উপস্থিত জনতা অভিযুক্ত শিক্ষক মাহাবুব উল্লাহকে হাতেনাতে আটক করে অবরুদ্ধ করে রাখেন।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের সামনেই বিক্ষোভ করে। এসময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow