মহানবীর স্ত্রী খাদিজাও একজন কর্মজীবী নারী ছিলেন : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল বাংলাদেশের অর্ধেক নারী গোষ্ঠীকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়, সেই কথা তারা বলেছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্ত্রী বিবি খাদিজা একজন কর্মজীবী নারী ছিলেন।  বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালে এক জনসভায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, গত ১৫ বছর দেশের মানুষ দেখেছে কীভাবে নির্বাচন হয়েছে। জুলাইয়ের আন্দোলনে নিশিরাতের ভোটের মালিক দেশ ছেড়ে পালিয়েছে। তিনি বলেন, একটি রাজনৈতিক দল, যাদের জনগণ গুপ্ত পরিচয়ে চেনে, গুপ্ত সংগঠনের শক্তিরা বাংলাদেশে জালেমরূপে হাজির হয়েছে। যে দলের নেতার কাছে মা-বোনেরা নিরাপদ নন, তাদের কাছে দেশের অগ্রগতি ও আত্মমর্যাদাপূর্ণ আচরণ আশা করা যায় না। তারেক রহমান বলেন, নারীদের ঘরে বন্দি রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। প্রতিটি নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করলে প্রত্যাশিত বাংলাদেশ গড়া সম্ভব নয়। তিনি বলেন, বিভিন্ন খবরে দেখা যাচ্ছে গুপ্তের দল নিজেদের প্রেসে জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। যারা ভোটের আগে অনৈতিক কাজ করে, তারা কীভাবে নৈতিকভাবে দেশ পরিচালনা করবে? ১২ তারিখ জনগণের অধিকার কেউ যেন হাইজ্যাক কর

মহানবীর স্ত্রী খাদিজাও একজন কর্মজীবী নারী ছিলেন : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল বাংলাদেশের অর্ধেক নারী গোষ্ঠীকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়, সেই কথা তারা বলেছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্ত্রী বিবি খাদিজা একজন কর্মজীবী নারী ছিলেন। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালে এক জনসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, গত ১৫ বছর দেশের মানুষ দেখেছে কীভাবে নির্বাচন হয়েছে। জুলাইয়ের আন্দোলনে নিশিরাতের ভোটের মালিক দেশ ছেড়ে পালিয়েছে।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল, যাদের জনগণ গুপ্ত পরিচয়ে চেনে, গুপ্ত সংগঠনের শক্তিরা বাংলাদেশে জালেমরূপে হাজির হয়েছে। যে দলের নেতার কাছে মা-বোনেরা নিরাপদ নন, তাদের কাছে দেশের অগ্রগতি ও আত্মমর্যাদাপূর্ণ আচরণ আশা করা যায় না।

তারেক রহমান বলেন, নারীদের ঘরে বন্দি রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। প্রতিটি নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করলে প্রত্যাশিত বাংলাদেশ গড়া সম্ভব নয়।

তিনি বলেন, বিভিন্ন খবরে দেখা যাচ্ছে গুপ্তের দল নিজেদের প্রেসে জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। যারা ভোটের আগে অনৈতিক কাজ করে, তারা কীভাবে নৈতিকভাবে দেশ পরিচালনা করবে? ১২ তারিখ জনগণের অধিকার কেউ যেন হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow