মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, ১৫ কিমি যানজট
চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় দুই শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকামুখী লেনে সড়কে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়াতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আহতারা শিক্ষার্থীরা হলেন- বাঁশবাড়িয়ায় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুনতাহা (১৪) ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী নওরিন (১৩)। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে স্থানীয় এক বাঁশ বিক্রেতা। মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, সড়কের জায়গা দখল করে মহাসড়কের পাশ ঘেঁষে গড়ে ওঠা অবৈধ বাঁশের দোকানের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। প্রত্যক্ষদর্শী মো. হৃদয় জানান, স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল শিক্ষার্থীরা। এসময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় দুই শিক্ষার্থী আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত শিক্ষার্থী মুনতাহার শার
চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় দুই শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকামুখী লেনে সড়কে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়াতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আহতারা শিক্ষার্থীরা হলেন- বাঁশবাড়িয়ায় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুনতাহা (১৪) ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী নওরিন (১৩)। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে স্থানীয় এক বাঁশ বিক্রেতা।
মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, সড়কের জায়গা দখল করে মহাসড়কের পাশ ঘেঁষে গড়ে ওঠা অবৈধ বাঁশের দোকানের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।
প্রত্যক্ষদর্শী মো. হৃদয় জানান, স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল শিক্ষার্থীরা। এসময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় দুই শিক্ষার্থী আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত শিক্ষার্থী মুনতাহার শারীরিক অবস্থা খারাপ হওয়াতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। প্রায় ২-৩ ঘন্টা পর মহাসড়কের অবস্থা স্বাভাবিক হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ হোসেন জানান, আহত দুজনের মধ্যে মুনতাহার মাথায় গুরুতর আঘাত হয়। যার কারণে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর শিক্ষার্থী নওরিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি এম এ হক বলেন, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহতের ঘটনায় শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা মহাসড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
What's Your Reaction?