মহাসড়কে গাড়ির ধাক্কায় কিশোর নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় শাহিন আলম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকার চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন আলম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর এলাকার মো. আবুল হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সোনাপাহাড় এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি শাহিনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর হাসপাতাল) ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত আহত কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে শাহিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় শাহিন আলম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকার চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন আলম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর এলাকার মো. আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সোনাপাহাড় এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি শাহিনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর হাসপাতাল) ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত আহত কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে শাহিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?